৮/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৩৩ - জুতার বিনিময়ে মাহর

মাহরানার বিবরণ - অল্প মোহরানা প্রসঙ্গ এবং তা নগদ টাকার পরিবর্তে অন্য কিছু দ্বারা দেয়ার বৈধতা

জুতার বিনিময়ে মাহর: সরল বিবাহের একটি বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩৩

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ, عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ - ﷺ - أَجَازَ نِكَاحَ امْرَأَةٍ عَلَى نَعْلَيْنِ. أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ, وَخُولِفَ فِي ذَلِكَ

আমীর বিন রবীয়া (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা (রাবীয়া) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) দুখানা জুতার বিনিময়ে (মোহর ধার্যে) জনৈকা মহিলার নিকাহ্‌ বা বিবাহকে জায়েয করেছিলেন। -তিরমিযী হাদীসটিকে সহীহ্‌ বলেছেন এবং এ (সহীহ হওয়ার) ব্যাপারে ভিন্ন মতও রয়েছে। [১১৩০]

[১১৩০] তিরমিযী ১১৩, ইবনু মাজাহ ১৮৮৮। শাইখ আলবানী যঈফ ইবনু মাজাহ ৩৬৯ গ্রন্থে একে দুর্বল বলেছেন, ইমাম বাইহাকী তার তার সুনান কুবরা ৭/২৩৯ গ্রন্থে বলেন, এর সনদে আসিম বিন উবাইদুল্লাহ বিন আসিম বিন আমর ইবনুল খাত্তাব রয়েছে, তার সম্পর্কে বিতর্ক রয়েছে। ইমাম যাহাবী বলেন, আসিমকে ইবনু মুঈন দুর্বল বলেছেন। অনুরূপ একটি হাদীস মা আয়িশা থেকেও বর্ণিত হয়েছে। ইমাম যাহাবী তাঁর মযীনুল ই’তিদাল ১/৩৪৬ গ্রন্থে বলেন, এর সনদের এক বর্ণনাকারী বকর বিন শারুদের দোষত্রুটি উল্লেখ করা হয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাবীয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দুখানা জুতার বিনিময়ে এক নারীর বিবাহকে জায়িয করেছিলেন। শেষে বলা হয়েছে, তিরমিযী হাদিসটিকে সহীহ বলেছেন, তবে এ বিষয়ে ভিন্ন মতও আছে। তাই ব্যাখ্যায় ভারসাম্য রাখা দরকার। এই বর্ণনা থেকে মাহরের সহজতার দিক বোঝা যায়। বিবাহকে কষ্টকর করার বদলে সামর্থ্য অনুযায়ী মাহর দেওয়ার কথা এখানে মনে করিয়ে দেয়। তবে হাদিসের মান নিয়ে যেহেতু ভিন্ন মতের কথা এসেছে, তাই এটিকে একা ধরে সব সিদ্ধান্ত নেওয়ার বদলে একই বিষয়ের অন্যান্য বর্ণনাও দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাহর সামর্থ্য অনুযায়ী সহজ হতে পারে।
  • বিবাহে অতিরিক্ত চাপ সৃষ্টি করা কাম্য নয়।
  • হাদিসের মান নিয়ে ভিন্ন মত থাকলে সতর্কতা দরকার।
  • বিবাহে মূল বিষয় বৈধতা, সম্মতি ও অধিকার রক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন