৮/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৩৪ - লোহার আংটি ও মাহর

মাহরানার বিবরণ - অল্প মোহরানা প্রসঙ্গ এবং তা নগদ টাকার পরিবর্তে অন্য কিছু দ্বারা দেয়ার বৈধতা

লোহার আংটি দিয়ে মাহর: সহজ বিবাহের শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩৪

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: زَوَّجَ النَّبِيُّ - ﷺ - رَجُلًا امْرَأَةً بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ. أَخْرَجَهُ الْحَاكِمُوَهُوَ طَرَفٌ مِنَ الْحَدِيثِ الطَّوِيلِ الْمُتَقَدِّمِ فِي أَوَائِلِ النِّكَاحِوَعَنْ عَلَيٍّ - رضي الله عنه - قَالَ: «لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ مَوْقُوفًا, وَفِي سَنَدِهِ مَقَالٌ

সাহ্‌ল বিন্‌ সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) একটি লোহার আংটির বিনিময়ে একজন লোকের সাথে এক মহিলার বিবাহ দিয়েছিলেন।– এটা একটি পূর্ববর্তী দীর্ঘ হাদীসের অংশবিশেষ যা বিবাহ অধ্যায়ের প্রথম দিকে উল্লেখ রয়েছে। [১১৩১] . ‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মোহর (সাধারণত) দশ দিরহামের কমে হয় না। -দারাকুৎনী, মাওকুফ রূপে; এর সনদে ত্রুটি রয়েছে। [১১৩২]

[১১৩১] ইবনু হাজার তাঁর ইতহাফুল মাহরাহ ৬/১১ গ্রন্থে বলেন, (আরবি) –এ বিষয়ে দীর্ঘ হাদীস বুখারী মুসলিমে বর্ণিত হলেও (আরবি) ও (আরবি) এ দু’টি শব্দের বৃদ্ধি গ্রন্থ দ্বয়ে নাই। ইমাম হাইসামী মাজমাউয যাওয়ায়িদ ৪/২৮৪ গ্রন্থে বলেন, এর সনদে আবদুল্লাহ বিন মাসয়াব আয যুবাইরী নামক দুর্বল রাবী রয়েছে।[১১৩২] দারাকুতনী ৩য় খন্ড ২০০ পৃষ্ঠা, হাদিস নং ৩৪৯। ও ৩য় খন্ড ২৪৫ পৃষ্ঠা হাদীস নং ১৩। ইবনু হযম তাঁর আল মাহাল্লা ৯/৪৯৪ গ্রন্থে হাদীসটি বাতিল বলেছেন। ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/২৩৯ গ্রন্থে বলেন, এর সনদে মুবাশশির বিন উবাইদ নামক বর্ণনাকারী রয়েছেন তার সম্পর্কে ইমাম আহমাদ বলেন (আরবি) এর সনদে মুবাশশির বিন উবাইদ রয়েছে। ইমাম আহমাদ বলেন, সে হাদীস তৈরী করত। হাদীসটি মারফূ সূত্রে জাবির থেকে বর্ণিত হলেও সহীহ নয়। ইবনু উসাইমীন বুলুগুল মারামের শরাহ ৪/৫৯৭ গ্রন্থে বলেন, হাদীসটি বিশুদ্ধ নয়। আবদুর রহমান মুবারকপুরী বলেন, তুহফাতুল আহওয়াযীতে ৩/৫৭৭, এর সনদে দাঊদ আল উয়াদী নামক দুর্বল বর্ণনাকারী রয়েছে। ইমাম বাইহাকী তাঁর সুনান আক কুবরা ৮/২৬১ গ্রন্থে বলেন, এর সনদে অপরিচিত ও দুর্বল বর্ণনাকারীদের অনুপ্রবেশ ঘটেছে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৩৪-এর সারসংক্ষেপ

এই অংশে দুটি বর্ণনা এসেছে। প্রথমে সাহল ইবনু সা‘দ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একটি লোহার আংটির বিনিময়ে একজন পুরুষের সঙ্গে এক নারীর বিবাহ দিয়েছিলেন। বলা হয়েছে, এটি বিবাহ অধ্যায়ের শুরুতে থাকা দীর্ঘ হাদিসের অংশ। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মোহর সাধারণত দশ দিরহামের কমে হয় না; তবে এটি মাওকুফ এবং সনদে ত্রুটি আছে। তাই এখানে মূল জোর প্রথম বর্ণনার সহজ মাহরের ওপর রাখা নিরাপদ। হাদিসটি দেখায়, বিবাহের মাহরকে সহজ রাখার উদাহরণ নবীজির যুগে ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লোহার আংটির মতো সামান্য জিনিসও মাহরের আলোচনায় এসেছে।
  • বিবাহে সহজতা রাখা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • দুর্বল বা ত্রুটিযুক্ত সনদের কথা থাকলে তা মনে রাখা দরকার।
  • মাহর নিয়ে অহেতুক কঠিনতা তৈরি করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন