১/৭. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৪ - পায়খানায় বসার আদব ও সতর্কতা

কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - পেশাব পায়খানার সময় বাম পায়ের উপর ভর দেয়া

পায়খানায় বসার আদব: বাম পায়ে ভর ও ডান পা খাড়া রাখার বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪

وَعَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ - ﷺ - فِي الْخَلَاءِ أَنْ نَقْعُدَ عَلَى الْيُسْرَى, وَنَنْصِبَ الْيُمْنَى. رَوَاهُ الْبَيْهَقِيُّ بِسَنَدٍ ضَعِيفٍ

সুরাকাহ বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

‘রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে পায়খানা করতে বাম পায়ের উপর ভর দিয়ে ও ডান পা খাড়া রেখে বসার শিক্ষা দিয়েছেন।’ বাইহাকী’ য‘ঈফ সানাদে। [১২৩]

[১২৩] যঈফ। বাইহাকী ১/৯৬, শাইখ বিন বায (রহঃ) তাঁর হাশিয়া বুলুগুল মারাম (১১৬) গ্রন্থে বলেন, এর মধ্যে দু’জন অস্পষ্ট বর্ণনাকারী রয়েছে। ইবনু উসাইমীন (রহঃ) তাঁর শরহে বুলুগুল মারাম (১/৩১৩) গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইমাম নববী (রহঃ) তাঁর আল মাজমূ‘ (২/৮৯) ও আল খুলাসহ (১/১৬০) গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইবনু দাকীক আল ঈদ (রহঃ) তাঁর আল ইমাম (২/৫০৬) গ্রন্থে বলেন, হাদীসটির সনদ মুনকাতি‘ কেননা এর বর্ণনাকারী বানী মুদলাজ গোত্রের ব্যক্তির ও তার পিতার পরিচয় জানা যায়নি। ইমাম যাহাবী (রহঃ) তাঁর আল মুহাযযাব (১/১০৫) গ্রন্থে বলেন, আবূ নাঈম এটি বর্ণনা করেছেন। তিনি যামআহ থেকে, তিনি মুহাম্মাদ বিন আবূ আবদুর রহমান থেকে বর্ণনা করেছেন। তিনি যেমন মাজহুল (হাদীস বর্ণনাকারী হিসেবে অপরিচিত) ঠিক তেমনি তাঁর শিক্ষকও মাজহুল।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে পায়খানা করার সময় বসার একটি পদ্ধতির কথা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পায়খানা করতে বাম পায়ের উপর ভর দিয়ে এবং ডান পা খাড়া রেখে বসার শিক্ষা দিয়েছেন। তবে একই সঙ্গে উল্লেখ আছে, বাইহাকী এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন। তাই এই বর্ণনা থেকে শিক্ষা নিতে হলে সনদের দুর্বলতার বিষয়টি মাথায় রাখতে হবে। এখানে মূল বিষয় হলো, ইসলাম শৌচকার্যের মতো ব্যক্তিগত কাজেও আদব ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। পায়খানার আদব, শৌচকার্যের নিয়ম এবং পবিত্রতার প্রতি মনোযোগ—এসব মুসলিম জীবনের অংশ। দুর্বল সনদ হওয়ায় এটিকে নিশ্চিত বিধান হিসেবে না বলে সতর্কভাবে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শৌচকার্যের ক্ষেত্রেও ইসলাম আদব শেখায়।
  • দুর্বল সনদের বর্ণনা বুঝতে সতর্ক থাকা প্রয়োজন।
  • পবিত্রতা ও শালীনতা দৈনন্দিন কাজের সঙ্গেও জড়িত।
  • হাদিসের মান জানা থাকলে বিষয়টি ভারসাম্য রেখে বোঝা সহজ হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন