৮/৭. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৭০ - হায়েয অবস্থায় তালাকের নিয়ম

তালাক্বের বিবরণ - হায়েয অবস্থায় তালাকের বিধান

হায়েয অবস্থায় তালাক: ইবনু উমর রাঃ-এর ঘটনা ও সঠিক সময়

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৭০

وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّهُ طَلَّقَ اِمْرَأَتَهُ - وَهِيَ حَائِضٌ - فِي عَهْدِ رَسُولِ اللَّهِ - ﷺ - فَسَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ - ﷺ - عَنْ ذَلِكَ فَقَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا, ثُمَّ لْيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ, ثُمَّ تَحِيضَ, ثُمَّ تَطْهُرَ, ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ, وَإِنْ شَاءَ طَلَّقَ بَعْدَ أَنْ يَمَسَّ, فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ». مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا, ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلًاوَفِي رِوَايَةٍ أُخْرَى لِلْبُخَارِيِّ: «وَحُسِبَتْ عَلَيْهِ تَطْلِيقَةًوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: قَالَ ابْنُ عُمَرَ: أَمَّا أَنْتَ طَلَّقْتَهَا وَاحِدَةً أَوْ اثْنَتَيْنِ; فَإِنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - أَمَرَنِي أَنْ أُرَاجِعَهَا, ثُمَّ أُمْهِلَهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى, وَأَمَّا أَنْتَ طَلَّقْتَهَا ثَلَاثًا, فَقَدْ عَصَيْتَ رَبَّكَ فِيمَا أَمَرَكَ مِنْ طَلَاقِ امْرَأَتِكَوَفِي رِوَايَةٍ أُخْرَى: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: فَرَدَّهَا عَلَيَّ, وَلَمْ يَرَهَا شَيْئًا, وَقَالَ: «إِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْ أَوْ لِيُمْسِكْ

আবদুল্লাহ্ ইব্‌ন ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূল (ﷺ)-এর যুগে স্বীয় স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেন। 'উমর ইবন খাত্তাব (রাঃ) এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ বললেনঃ তাকে নির্দেশ দাও, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে আবার ঋতুবতী হয় এবং আবার পবিত্র হয়। অতঃপর সে যদি ইচ্ছে করে, তাকে রেখে দিবে আর যদি ইচ্ছে করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দেবে। আর এটাই তালাকের নিয়ম, যে নিয়মে আল্লাহ্ তা'আলা স্ত্রীদের তালাক দেয়ার বিধান দিয়েছেন।মুসলিমের অন্য বর্ণনায় এসেছে 'আপনি তাকে (ইবনু 'উমরকে) হুকুম দিন তার স্ত্রীকে সে ফেরত নিক তারপর পবিত্র অবস্থায় বা গর্ভাবস্থায় তালাক দিক। বুখারীর অন্য বর্ণনায় আছে, এতে তার একটি তালাক হিসাব ধরা হয়েছিল।মুসলিমের অন্য বর্ণনায় আছে- ইবনু উমর (রাঃ) কোন জিজ্ঞেসকারীকে বললেন, যদি তুমি তোমার স্ত্রীকে এক বা দু-তালাক দাও তাহলে এক্ষেত্রে নবী (ﷺ) আমাকে আদেশ করেছিলেন- যেন আমি তাকে ফেরত নিই তারপর তার অন্য একটি হায়িয হওয়া পর্যন্ত তাকে আমি ঐ অবস্থায় রেখে দিই। অতঃপর পবিত্র না হওয়া পর্যন্ত অবকাশ দিই। তারপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দিই। আর তুমি তাকে তিন তালাক দিয়েছ আর তুমি তোমার প্রভুর যে নির্দেশ তোমার স্ত্রীকে তালাক দেয়ার ব্যাপারে ছিল তাঁর বিরুদ্ধাচরণ করেছ।অন্য বর্ণনায় আছে- ‘আবদুল্লাহ বিন 'উমর (রাঃ) বলেছেন, নবী (ﷺ) আমাকে স্ত্রী ফেরত দিয়েছিলেন আর হায়িয অবস্থার ঐ তালাকটিকে কোন ব্যাপার বলে মনে করেননি এবং তিনি বলেছিলেন যখন সে পবিত্র হবে তখন তালাক দিবে অথবা (তালাক না দিয়ে) রেখে দিবে। [১১৭০]

[১১৭০] বুখারী ৪৯০৮, ৫২৫২, ৫২৫৩, ৫২৫৮, ৫৩৩২, ৫৩৩৩, মুসলিম ১০১৫, ১৪৭১, তিরমিযী ১১৭৫, ১১৭৬, নাসায়ী ৩৩৮৯, ৩৩৯০, ৩৩৯১, আবূ দাউদ ২১৭৯, ২১৮১, ২১৮২, ইবনু মাজাহ ২০১৯, ২০২২, আহমাদ ৩০৬, ৪৪৮৬, ৪৭৭৪, মালেক ১২২০, দারেমী ২২৬২, ২২৬৩।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর রাঃ তাঁর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেন। ‘উমার রাঃ বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করলে তিনি নির্দেশ দেন, স্ত্রীকে ফিরিয়ে আনতে এবং পবিত্র হওয়া, আবার হায়েয হওয়া, তারপর আবার পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এরপর চাইলে রেখে দিতে বা সহবাসের আগে তালাক দিতে বলা হয়। অন্য বর্ণনায় পবিত্র অবস্থায় বা গর্ভাবস্থায় তালাকের কথা এসেছে। এই হাদিসের প্রধান কীওয়ার্ড হতে পারে ‘হায়েয অবস্থায় তালাক’। এখানে তালাকের সময়, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া, এক বা দুই তালাকের প্রসঙ্গ এবং তিন তালাকের বিষয়ে সতর্কতা—সবই টেক্সটে আছে। ব্যাখ্যায় শুধু এগুলোই রাখা হয়েছে, বাড়তি আইনগত আলোচনা নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হায়েয অবস্থায় তালাক দেওয়া থেকে সতর্ক থাকার শিক্ষা আছে।
  • ভুলভাবে তালাক দিলে সংশোধনের নির্দেশ নেওয়া জরুরি।
  • তালাকের সময় ও পদ্ধতি হাদিসে গুরুত্বের সঙ্গে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন