৮/১০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১০৯৭ - বিবাহ
লি‘আন বা পরস্পরের প্রতি অভিশাপ প্রদান - লি‘আনের কসম করার সময় পঞ্চমবারে আল্লাহর ভয় দেখানো মুস্তাহাব
বুলুগুল মারাম : ১০৯৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৯৭
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - أَمَرَ رَجُلًا أَنْ يَضَعَ يَدَهُ عِنْدَ الْخَامِسَةِ عَلَى فِيهِ, وَقَالَ: «إِنَّهَا مُوجِبَةٌ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَرِجَالُهُ ثِقَاتٌ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক ব্যক্তিকে (লি‘আনের কসম করার সময়) ৫ম বার তার হাত তার মুখে রাখবার নির্দেশ দিয়েছিলেন। আর বলেছিলেন এটা (বিচ্ছেদকে ও মিথ্যাবাদীর শাস্তিকে) নিশ্চিতকারী।- এর রাবীগণ নির্ভরযোগ্য। [১১৯৮]
[১১৯৮] বুখারী ২৬৭১, ৪৭৪৭, ৪৩০৩, আবূ দাউদ ২২৫৪, ২২৫৬, তিরমিযী ৩১৭৯, আবূ দাউদ ২০৬৭, আহমাদ ২৪৬৪।
