৮/১০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১০৯৮ - বিবাহ
লি‘আন বা পরস্পরের প্রতি অভিশাপ প্রদান - লি‘আনের মাধ্যমে স্বামী-স্ত্রীর পৃথক হয়ে যাওয়া
বুলুগুল মারাম : ১০৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৯৮
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ -فِي قِصَّةِ الْمُتَلَاعِنَيْنِ- قَالَ: فَلَمَّا فَرَغَا مِنْ تَلَاعُنِهِمَا قَالَ: كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ! إِنْ أَمْسَكْتُهَا, فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ - ﷺ. مُتَّفَقٌ عَلَيْهِ
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি দু‘জন লি’আন বা পরস্পর অভিশাপকারীর ঘটনা সম্পর্কে বলেছেন, যখন তারা স্বামী–স্ত্রী তাদের লি‘আন কার্য সমাধান করল তখন পুরুষটি বলল, হে আল্লাহ্র রাসূল! আমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছি বলে সাব্যস্ত হবে-যদি আমি তাকে রেখে দিই। তারপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ লাভের পূর্বেই তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। [১১৯৯]
[১১৯৯] বুখারী ৪৩০, ৪৭৪৫, ৪৭৪৬, ৫২৫৯, ৫৩০৯, ৬৮৫৪, ৭১৬৫, মুসলিম ১৪৯২, নাসায়ী ৩৪০২, আবূ দাউদ ২২৪৫, ২২৪৮, ২২৫১, ইবনু মাজাহ ২০৬৬, আহমাদ ২২২৯, মালেক ১২০১, দারেমী ২২২৯। লি‘আন করার সাথে সাথে বিবাহ বিচ্ছেদ এমনটিতেই সংঘটিত হয়ে যায়, তালাক দেয়ার প্রয়োজন পড়েনা। সুতরাং সে লোকটি অজ্ঞতার কারণে যা করেছেন তা বিধিসম্মত হয়নি।
