৯/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৮৪ - অযোগ্য চিকিৎসার ক্ষতিপূরণ
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - চিকিৎসায় পারদর্শী না হয়ে যদি কোন ব্যক্তি কারও চিকিৎসা করার পর ক্ষতি করে তাহলে এর জন্য তাকে দায়ী হতে হবে
অযোগ্য চিকিৎসকের দায়: চিকিৎসায় দক্ষতা না থাকলে ক্ষতিপূরণের বিধান
বুলুগুল মারাম : ১১৮৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮৪
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ رَفَعَهُ قَالَ: «مَنْ تَطَبَّبَ - وَلَمْ يَكُنْ بِالطِّبِّ مَعْرُوفًا - فَأَصَابَ نَفْسًا فَمَا دُونَهَا, فَهُوَ ضَامِنٌ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ, وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَهُوَ عِنْدَ أَبِي دَاوُدَ, وَالنَّسَائِيِّ وَغَيْرِهِمَا; إِلَّا أَنَّ مَنْ أَرْسَلَهُ أَقْوَى مِمَّنْ وَصَلَهُ
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
স্বীয় সনদে মারফূ রূপে বর্ণনা করেছেন, যে ব্যক্তি চিকিৎসায় খ্যাতিসম্পন্ন না হয়ে চিকিৎসা করতে গিয়ে কোন প্রাণহানি করবে বা তার থেকে কম ক্ষতি করবে তাকে ঐ ক্ষতির জন্য দায়ী হতে হবে। (ক্ষতিপূরণ করতে হবে)। হাদীসটি দারাকুতনী বর্ণনা করেছেন এবং হাকিম একে সহীহ বলেছেন; এটি আবূ দাউদ, নাসায়ী ইত্যাদিতেও আছে, কিন্তু মাওসূল বা যুক্ত সনদ হতে ঐগুলোর মুরসাল সনদই অধিক শক্তিশালী। [১২৮৯]
[১২৮৯] আবূ দাউদ ৪৫৮৬, নাসায়ী ৪৮৩০, ইবনু মাজাহ ৩৪৬৬। ইমাম দারাকুতনী তাঁর সুনানে ৩/১১৭ গ্রন্থে বলেন, ইবনু জুরাইজ থেকে ওয়ালিদ বিন মুসলিম ব্যতীত অন্য কেউ সনদ সহ বর্ণনা করেনি। ওয়ালিদ বিন মুসলিম ইবনু জুরাইজ থেকে, তিনি আমর ইবনু শুআইব থেকে, তিনি মুসলমানরূপে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। শাইখ আলবানী তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৩৪৩৪, সহীহ নাসায়ী ৪৮৪৫, সহীহুল জামে ৬১৫৩ গ্রন্থত্রয়ে একে হাসান বলেছেন। তিনি সহীহ ইবনু মাজাহ ২৮০৮ গ্রন্থে একে সহীহ লিগাইরিহী বলেছেন, আর সিলসিলা সহীহাহ ৬৩৫ গ্রন্থে হাসান লিগাইরিহী বলেছেন। তবে তিনি তাঁর আত তালীকাতুর রাযিয়্যাহ ২/৪৫৫ গ্রন্থে বলেন, এর সনদে ইবনু জুরাইজ রয়েছে যিনি মুদাল্লিস, তিনি আন আন শব্দে বর্ণনা করেছেন।
বুলুগুল মারাম হাদিস ১১৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে চিকিৎসা করার দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এসেছে। যে ব্যক্তি চিকিৎসায় খ্যাত বা পরিচিত দক্ষ না হয়েও চিকিৎসা করতে যায়, তারপর তার কারণে প্রাণহানি বা তার চেয়ে কম ক্ষতি ঘটে, সে ঐ ক্ষতির জন্য দায়ী হবে। এখানে “অযোগ্য চিকিৎসক”, “চিকিৎসায় ক্ষতিপূরণ” এবং “চিকিৎসার দায়” মূল কীওয়ার্ড। হাদিসটি আমাদের শেখায়, মানুষের জীবন ও শরীর নিয়ে অনুমানভিত্তিক কাজ করা নিরাপদ নয়। চিকিৎসা এমন কাজ, যেখানে দক্ষতা, অভিজ্ঞতা ও সতর্কতা দরকার। প্রদত্ত টেক্সটে সনদের আলোচনা আছে—মাওসূলের চেয়ে মুরসাল সনদ শক্তিশালী বলা হয়েছে। তাই ব্যাখ্যায় আমরা শুধু মূল বার্তায় থাকি: যে কাজের যোগ্যতা নেই, তা করলে ক্ষতি হলে দায় এড়ানো যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দক্ষতা ছাড়া চিকিৎসা করা বিপজ্জনক।
- চিকিৎসার কারণে ক্ষতি হলে দায়ের কথা এসেছে।
- মানুষের প্রাণ ও অঙ্গের বিষয়ে সতর্কতা দরকার।
