৯/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৮৮ - অপরাধ প্রসঙ্গ
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - ক্ষতিপূরণের ক্ষেত্রে রৌপ্যমুদ্রার পরিমান
বুলুগুল মারাম : ১১৮৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮৮
عَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَتَلَ رَجُلٌ رَجُلًا عَلَى عَهْدِ النَّبِيِّ - ﷺفَجَعَلَ النَّبِيُّ - ﷺ - دِيَتَهُ اِثْنَيْ عَشَرَ أَلْفًا. رَوَاهُ الْأَرْبَعَةُ, وَرَجَّحَ النَّسَائِيُّ وَأَبُو حَاتِمٍ إِرْسَالَهُ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর যুগে একটি লোক অন্য একজনকে হত্যা করে। নবী (ﷺ) এ খুনের দিয়াত ১২ হাজার রৌপ্যমুদ্রা ধার্য করেন। [১২৯৫]
[১২৯৫] আবূ দাউদ ৪৫৪৬, তিরমিযী ১৩৮৮, নাসায়ী ৪৮০৩, ৪৮০৪, ইবনু মাজাহ ২৬২৯, ২৬৩৫, দারেমী ২৩৬৩। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব তাঁর আল হাদীস গ্রন্থের ৪/২০৫ গ্রন্থে একে মুরসাল বলেছেন, শাইখ আলবানী যঈফ নাসায়ী ৪৮১৭, যঈফ আবূ দাউদ ৪৫৪৬, আত তালীকাতুর রাযীয়্যাহ ৩/৩৭২ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম নাসায়ী তাঁর সুনান আল কুবরা গ্রন্থে বলেন, এর মধ্যে ইবনু মাইমূন নামক এক বর্ণনাকারী আছে সে শক্তিশালী নয়। ইবনু হাজার আসকালানী তাঁর মাওয়াফিকাতু আলখবরুল খবর ১/১৮৬ গ্রন্থে একে গরবী ও ইবনু কাসীর তাঁর জামে আল মাসানীদ ওয়াস সুনান ৮/৩৫৮ গ্রন্থে হাদীসটি মুরসাল হিসেবে বর্ণনার কথা উল্লেখ করেছেন। তবে শুধুমাত্র ইমাম শওকানী ভিন্নমত পোষণ করে তাঁর নাইলুল আওত্বার ৭/২৪০ গ্রন্থে বলেন, অনেকগুলো সনদ থাকার কারণে হাদীসটি সহীহ।
