১০/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২২৩ - অপবাদের শাস্তি ও সম্মান রক্ষার শিক্ষা
যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি - যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ
অপবাদের শাস্তি: সম্মান রক্ষায় হাদিসের শিক্ষা
বুলুগুল মারাম : ১২২৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১২২৩
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا نَزَلَ عُذْرِي, قَامَ رَسُولُ اللَّهِ - ﷺ - عَلَى الْمِنْبَرِ, فَذَكَرَ ذَلِكَ وَتَلَا الْقُرْآنَ, فَلَمَّا نَزَلَ أَمَرَ بِرَجُلَيْنِ وَامْرَأَةٍ فَضُرِبُوا الْحَدَّ. أَخْرَجَهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ - وأشار إلِيه البخاري
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন কুরআনে আমার উপর আরোপিত অপবাদ হতে মুক্তি সংক্রান্ত আয়াত অবতীর্ণ হলো তখন রাসূলুল্লাহ (ﷺ) যখন মিম্বারে উঠে দাঁড়ালেন ও এর উল্লেখ করলেন এবং কুরআনের আয়াত পাঠ করে শুনালেন, তারপর মিম্বার হতে অবতরণ করলেন, এবং দুজন পুরুষ (হাসসান ইবনু সাবিত, মিসতাহ ইবনু আসাসা) ও একজন স্ত্রীলোক (হামনা বিনতু জাহাশ) কে তাঁর আদেশক্রমে হাদ্দ মারা হলো। [১৩৩০]
[১৩৩০] আবু দাউদ ৪৪৭৪, ইবনু মাজাহ ২৫৬৭, আহমাদ ২৬৫৩১। শাইখ আলবানী সহীহ ইবনু মাজাহ ২০৯৭, সহীহ তিরমিযী ৩১৮১, সহীহ আবু দাউদ ৪৪৭৪ গ্রন্থত্রয়ে হাসান বলেছেন, তবে তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৩৫১২ এর মধ্যে বলেন, ইবনু ইসহাক আন আন করে বর্ণনা করেছেন, যিনি মুদাল্লিস। ইমাম শওকানী তার নাইলুল আওত্বার ৭/৮২ গ্রন্থে বলেন, এর সানাদে মুহাম্মাদ বিন ইসহাক রয়েছে। সে আন আন করে বর্ণনা করেছেন। সুতরাং তার তাদলীস ও আন আন এর কারণে এটি দলিল হিসেবে গৃহীত হবে না।
বুলুগুল মারাম হাদিস ১২২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ রাদিয়াল্লাহু ‘আনহার উপর আরোপিত অপবাদ থেকে তাঁর মুক্তি সংক্রান্ত আয়াত অবতীর্ণ হওয়ার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বিষয়টি উল্লেখ করেন, কুরআনের আয়াত পাঠ করেন, তারপর মিম্বার থেকে নেমে দুজন পুরুষ ও একজন নারীকে হাদ্দ মারার আদেশ দেন। এই বর্ণনা অপবাদ বা কযফের গুরুতর দিকটি স্পষ্ট করে। মানুষের সম্মান নিয়ে কথা বলা খুব বড় দায়িত্ব। প্রমাণ ছাড়া অভিযোগ ছড়ানো শুধু সামাজিক ক্ষতি নয়; ইসলামী দণ্ডবিধির আলোচনায় এটিও গুরুতর অপরাধ হিসেবে এসেছে। তাই অপবাদ থেকে বাঁচা, কথা বলার আগে যাচাই করা এবং মানুষের ইজ্জত রক্ষা করা এই হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রমাণ ছাড়া কারো সম্মানহানিকর অভিযোগ করা বড় গুনাহের কাজ।
- মানুষের ইজ্জত রক্ষা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
- অপবাদ ছড়ালে তার জন্য দুনিয়ায়ও জবাবদিহি হতে পারে।
