১০/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১২২৪ - লি'আন ও অপবাদের প্রমাণের গুরুত্ব

যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি - স্ত্রীর প্রতি স্বামীর ব্যভিচারের অপবাদ আরোপ করার বিধান

লি'আন ও প্রমাণ: অপবাদে সতর্ক থাকার হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ১২২৪

وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: أَوَّلَ لِعَانٍ كَانَ فِي الْإِسْلَامِ أَنَّ شَرِيكَ بْنُ سَمْحَاءَ قَذَفَهُ هِلَالُ بْنُ أُمَيَّةَ بِامْرَأَتِهِ, فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ - ﷺ: «الْبَيِّنَةَ، وَإِلَّا فَحَدٌّ فِي ظَهْرِكَ».الْحَدِيثَ أَخْرَجَهُ أَبُو يَعْلَي, وَرِجَالُهُ ثِقَاتٌ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

ইসলামের সর্বপ্রথম সংঘটিত লি’আন’ এজন্য ছিল যে, হিলাল ইবনু উমাইয়াহ তার স্ত্রীর সাথে শারীক ইবনু সাহমার ব্যভিচারের অপবাদ আরোপ করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে (হিলালকে) বলেন, প্রমাণ উপস্থিত কর অন্যথায় তোমার পিঠের উপর অপবাদের হাদ্দ মারা হবে। [১৩৩১]

[১৩৩১] ইমাম শওকানীর নাইলুল আওত্বার (৭/৬৯), ইবনু হাজামের আল মাহাল্লী (১১/১৬৮, ১১/২৬৫), মুসনাদ আবু ইয়ালা ২৮২৪।

বুলুগুল মারাম হাদিস ১২২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইসলামের প্রথম লি'আনের ঘটনা উল্লেখ করা হয়েছে। হিলাল ইবনু উমাইয়াহ তাঁর স্ত্রীর ব্যাপারে শারীক ইবনু সাহমার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, প্রমাণ উপস্থিত কর; না হলে তোমার পিঠে অপবাদের হাদ্দ মারা হবে। এই হাদিসের মূল বিষয় হলো, অপবাদ খুব গুরুতর। বিশেষ করে পরিবার ও দাম্পত্য জীবনের মতো সংবেদনশীল বিষয়ে অভিযোগ করতে হলে প্রমাণ দরকার। শুধু সন্দেহ বা আবেগ দিয়ে কাউকে অভিযুক্ত করা যায় না। লি'আন, অপবাদ এবং প্রমাণের গুরুত্ব নিয়ে যারা জানতে চান, তাদের জন্য এই হাদিস একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি ভাষা নিয়ন্ত্রণ, সতর্ক বিচার এবং মানুষের সম্মান রক্ষার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর অভিযোগের জন্য প্রমাণ জরুরি।
  • দাম্পত্য বিষয়ে অপবাদ দিলে তা বড় দায় তৈরি করে।
  • ইসলামী বিচার কথার চেয়ে প্রমাণকে বেশি গুরুত্ব দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন