৬/৩. অধ্যায়ঃ
বর্ষণমুখর দিনে গৃহে সলাত আদায়
সহিহ মুসলিম : ১৪৯২
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৯২
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ ابْنِ عَبَّاسٍ يَوْمَ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ . فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَقَالَ وَكَرِهْتُ أَنْ تَمْشُوا فِي الدَّحْضِ وَالزَّلَلِ .
‘আবদুল্লাহ ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিতঃ
এক বৃষ্টিবহুল জুমা দিনের দিনে আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর (নিযুক্ত) মুয়াজ্জিন আজান দিলেন। এতটুকু বর্ণনা করার পর তিনি ইবনু উলাইয়্যাহ বর্ণিত হাদিসের অনুরূপ বিষয়বস্তু বর্ণনা করলেন। তিনি (আবদুল্লাহ ইবনু আব্বাস) বললেন: তোমরা কর্দমময় ও পিচ্ছিল পথে চলা আমার কাছে অপছন্দনীয় ছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৭৭, ইসলামীক সেন্টারঃ ১৪৮৫
