১১/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২৮৪ - জিহাদ
বেঁধে হত্যা করা প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১২৮৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৮৪
وَعَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ; - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - قَتَلَ يَوْمَ بَدْرٍ ثَلَاثَةً صَبْرًا. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي «الْمَرَاسِيلِ» وَرِجَالُهُ ثِقَاتٌ
সা‘ঈদ ইব্নু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বদরের যুদ্ধে তিনজনকে বেঁধে হত্যা করেছিলেন। (আবূ দাঊদ তাঁর মারাসীলে বর্ণনা করেন, এর রাবীগণ নির্ভরযোগ্য)। [১৩৯০]
[১৩৯০] ইবনু উসাইমীন শরহে বুলুগুল মারাম ৫/৪৮৬ গ্রন্থে বলেন, এর সহীহ হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। তবে এর শাহেদ হাদীস রয়েছে। নাবী (ﷺ) বদরের দিন তিন ব্যক্তিকে বেঁধে হত্যা করেছিলেন, আল মুতঈম বিন আদী, আন নাযর ইবনুল হারিস ও উকবা বিন আবূ মুঈত। ইবনু হাজার তাঁর আদ দিরায়াহ ২/১১৯ গ্রন্থে হাদীসটিকে মুরসাল বলেছেন, আলবানী ইরওয়াউল গালীলে ১২১৪ একে যঈফ বলেছেন।
