১১/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২৯৭ - জিহাদ
বিধর্মীকে নিরাপত্তা দান করা প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১২৯৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৯৭
وَعَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - ﷺ يَقُولُ: «يُجِيرُ عَلَى الْمُسْلِمِينَ بَعْضُهُمْ». أَخْرَجَهُ ابْنُ أَبِي شَيْبَةَ, وَأَحْمَدُ, وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ
আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন মুসলিম স্বীয় দায়িত্বে আশ্রয় দিলে তা অন্য মুসলিমের পক্ষেও পালনীয় হবে। (অর্থাৎ যদি সৎ ও মহৎ উদ্দেশে কোন মুসলিম কোন বিধর্মীকে আশ্রয় দান করে তবে সকল মুসলিমের উপর তা পালনের দায়িত্ব অর্পিত হবে)। [১৪০৪]
[১৪০৪] আহমদ ১৬৯৭, ১৭৩১১, আবু ইয়া'লা ৮৭৬, ৮৭৭। এর সানাদে দুর্বলতা রয়েছে; আবূ ইয়ালা (৮৭৬, ৮৭৭)
