১১/১. অধ্যায়ঃ
সন্ধি ও জিযইয়া - মুসলিম এবং মুশরিকদের মাঝে যুদ্ধবিরতির চুক্তি করা জায়েয
বুলুগুল মারাম : ১৩১১
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১১
وَعَنْ الْمِسْوَرِ بْنُ مَخْرَمَةَ. وَمَرْوَانُ; - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - خَرَجَ عَامَ الْحُدَيْبِيَةِ… فَذَكِّرْ الْحَدِيثَ بِطُولِهِ, وَفِيهِ: «هَذَا مَا صَالَحَ عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ سُهَيْلَ بْنَ عَمْرِوٍ: عَلَى وَضْعِ الْحَرْبِ عَشْرِ سِنِينَ, يَأْمَنُ فِيهَا النَّاسُ, وَيَكُفُّ بَعْضُهُمْ عَنْ بَعْضِ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ
মারওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হুদাইবিয়ার যুদ্ধ দিবসে বের হয়েছিলেন । (হাদসটি লম্বা, তার মধ্যে বর্ণিত হয়েছে)। এটা ঐ সন্ধি যা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুহাইল ইবনু আমরের সাথে দশ বছর যুদ্ধ বন্ধ রাখার জন্য সম্পাদন করলেন। জনসাধারণ এতে নিরাপদে থাকবে ও একপক্ষ অন্য পক্ষের উপর আঘাত হানবে না। [১৪১৮]
[১৪১৮] আবু দাউদ ২৭৬৫, ২৭৬৬, বুখারী ১৬৯৫, ১৮১১, ২৭৩৪, ৪১৭৯, নাসায়ী ২৭৭১, আহমাদ ১৮৪৩০, ১৮৪৪১, ১৮৪৪৫।
