১৪/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৩৮৩ - বিচারকের দায়িত্ব ও পরিণতি

বিচারকের প্রকার সমূহ

বিচারকের দায়িত্ব: সত্য জানা ও ন্যায় ফায়সালার শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৮৩

عَنْ بُرَيْدَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ, وَوَاحِدٌ فِي الْجَنَّةِ. رَجُلٌ عَرَفَ الْحَقَّ, فَقَضَى بِهِ, فَهُوَ فِي الْجَنَّةِ. وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ, فَلَمْ يَقْضِ بِهِ, وَجَارَ فِي الْحُكْمِ, فَهُوَ فِي النَّارِ. وَرَجُلٌ لَمْ يَعْرِفِ الْحَقَّ, فَقَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ, فَهُوَ فِي النَّارِ». رَوَاهُ الْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ الْحَاكِمُ

বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্বাযী (বিচারক) তিন প্রকারের, তার মধ্যে দু’ প্রকার ক্বাযী জাহান্নামী আর এক প্রকার জান্নাতী। যে ক্বাযী সত্য উপলব্ধি করবে এবং তদনুযায়ী ফায়সালাহ করবে সে জান্নাতবাসী হবে, আর এক ক্বাযী সে সত্য উপলব্ধি করবে কিন্তু তদনুযায়ী ফায়সালাহ করবে না, অন্যায়ের ভিত্তিতে ফায়সালাহ করবে সে জাহান্নামী হবে। আর এক ক্বাযী সত্য উপলব্ধি করতে পারবে না, অথচ অজ্ঞতার ভিত্তিতে লোকের জন্য ফায়সালাহ প্রদান করবে সে জাহান্নামী হবে। (তার নীতিভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে)। [১৪৯১]

[১৪৯১] আবূ দাউদ ৩৫৭৩, তিরমিযী ১৩২২, ইবনু মাজাহ ২৩১৫।

বুলুগুল মারাম হাদিস ১৩৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বিচারকের দায়িত্ব। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিচারককে তিন ভাগে ভাগ করেছেন। একজন সত্য বুঝে সেই অনুযায়ী ফায়সালা করে, সে জান্নাতী। আরেকজন সত্য জানে, কিন্তু সে অনুযায়ী বিচার করে না; অন্যায় করে, সে জাহান্নামী। তৃতীয়জন সত্য না জেনে অজ্ঞতার ভিত্তিতে মানুষের মধ্যে ফায়সালা করে, সেও জাহান্নামী। হাদিসটি বিচারক, নেতা, সালিশকারী এবং সিদ্ধান্তদাতার জন্য বড় সতর্কতা। এখানে মূল শিক্ষা হলো, বিচার শুধু পদ বা ক্ষমতার বিষয় নয়; এটি আমানত। সত্য জানা, পক্ষপাত এড়িয়ে চলা এবং অজ্ঞতা নিয়ে রায় না দেওয়া—এসবই ন্যায় বিচার হাদিসের মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচার করার আগে সত্য বোঝা জরুরি।
  • সত্য জেনেও অন্যায় ফায়সালা করা ভয়াবহ অপরাধ।
  • অজ্ঞতার ভিত্তিতে মানুষের অধিকার নিয়ে সিদ্ধান্ত দেওয়া বিপজ্জনক।
  • ন্যায় বিচার দায়িত্ব, শুধু ক্ষমতা নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন