১৪/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৩৮৮ - দুই পক্ষের কথা শুনে ফায়সালা

বিচারকার্যের পদ্ধতি

দুই পক্ষের কথা শোনা: ন্যায় বিচার করার সঠিক পথ

বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৮৮

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ, فَلَا تَقْضِ لِلْأَوَّلِ, حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ, فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي». قَالَ عَلِيٌّ: فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَقَوَّاهُ ابْنُ الْمَدِينِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন দুজন লোক (দুটো পক্ষ) কোন মোকদ্দমা তোমার কাছে আনবে তখন দ্বিতীয় ব্যক্তির (অভিযুক্ত ব্যক্তির বক্তব্য) না শোনা পর্যন্ত প্রথম ব্যক্তির (অভিযোগকারীর) অনুকূলে কোন ফায়সালা দেবে না। এ নীতি ধরে ফায়সালা করলে তুমি ফায়সালা কিভাবে করতে হয় তার সঠিক ধারা জানতে পারবে। ‘আলী (রাঃ)বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উপদেশ দানের পর হতে আমি বরাবর ক্বাযীর দায়িত্ব সম্পাদন করেছি। [১৪৯৬]

[১৪৯৬] আবূ দাউদ ৩৫৮২, তিরমিযী ১৩৩১, আহমাদ ৬৬৮, ১১৫৯, ১৩৪৪। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ৮/২২৬ গ্রন্থে বলেন, এর সনদ দুর্বল আবার সহীহ তিরমিযীতে ১৩৩১ হাসান বলেছেন। আহমাদ শাকের মুসনাদ আহমাদ ২/২৮৯ গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন, ইবনু উসাইমীন তাঁর শারহুল মুমতি ১৫/৩৫৩ গ্রন্থে বলেন, এ হাদীস সম্পর্কে কিছু মন্তব্য রয়েছে কেউ কেউ একে হাসান বলেছেন।

বুলুগুল মারাম হাদিস ১৩৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো দুই পক্ষের কথা শুনে বিচার করা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাঃ)-কে উপদেশ দেন, যখন দুই ব্যক্তি কোনো মামলা নিয়ে আসে, তখন দ্বিতীয় ব্যক্তির কথা না শুনে প্রথম ব্যক্তির পক্ষে ফায়সালা দেবে না। এতে বোঝা যায়, একতরফা কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ন্যায়সঙ্গত নয়। অভিযোগকারীর কথা যত শক্ত মনে হোক, অভিযুক্তের বক্তব্যও শুনতে হবে। এই নীতি বিচার, সালিশ, পারিবারিক সমস্যা, কর্মস্থল বা সামাজিক বিরোধ—সব জায়গায় দরকার। আলী (রাঃ) বলেন, এরপর থেকে তিনি ক্বাযীর দায়িত্ব পালন করেছেন। হাদিসটি ন্যায় বিচার ও ধৈর্যশীল শুনানির সহজ কিন্তু গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এক পক্ষের কথা শুনে ফায়সালা করা উচিত নয়।
  • অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও ন্যায়ভাবে শুনতে হবে।
  • বিচার করার আগে তথ্য ও বক্তব্য যাচাই করা দরকার।
  • সঠিক বিচার পদ্ধতি শেখা নিজেই একটি বড় দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন