১৪/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৪১৬ - বিচার-ফায়সালা

দাবি এবং প্রমাণ - দাবীদারের উপর কসম করার দায়িত্ব প্রসঙ্গ

বুলুগুল মারামহাদিস নম্বর ১৪১৬

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ - ﷺ - رَدَّ الْيَمِينَ عَلَى طَالِبِ الْحَقِّ. رَوَاهُمَا الدَّارَقُطْنِيُّ, وَفِي إِسْنَادِهِمَا ضَعْفٌ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) (বিবাদী কসম প্রত্যাখ্যান করার ফলে) দাবিদার (বাদী) কে কসম করিয়েছিলেন। [১৫২৪]

[১৫২৪] দারাকুতনী ৪র্থ খণ্ড ২১৩ পৃষ্ঠা। হাদীসটি দুর্বল। শায়খ আলবানী ইরওয়াউল গালীল (২৬৪২) গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম যাহাবী তাঁর তানকীহুত তাহকীক (২/৩২৬) গ্রন্থে একে মুনকার বলেছেন। ইবনুল কাইয়্যিম তাঁর আত তুরুক আল হুকমিয়্যাহ (১০৪) গ্রন্থে বলেন, এর সনদে মুহাম্মাদ বিন মাসরূক রয়েছে। দেখা দরকার যে সে ব্যক্তিটি কে? ইবনু হাজার আস কালানী তাঁর আত তালখিসুল হাবীর (৪/১৫৯৪) গ্রন্থে বলেন, এর বর্ণনাকারী মুহাম্মাদ বিন মাসরূকের পরিচয় জানা যায়নি। আর ইসহাক ইবনুল ফুরাতের ব্যাপারে বিতর্ক রয়েছে। ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম (৪/২১০) গ্রন্থেও অনুরূপ মন্তব্য করেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন