১৪/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৪১৫ - দখলে থাকা সম্পদে ফায়সালা

দাবি এবং প্রমাণ - কোন বস্তুর দাবীদার দু’জন হলে আর তা তাদের একজনের দখলে থাকলে এবং উভয়ে প্রমাণ পেশ করলে তা দখলকারীর বলে গণ্য হবে

দখলে থাকা সম্পদ: উটনী বিবাদের বিচার শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৪১৫

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه: أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا فِي نَاقَةٍ, فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا نُتِجَتْ عِنْدِي, وَأَقَامَا بَيِّنَةً, فَقَضَى بِهَا رَسُولُ اللَّهِ - ﷺ - لِمَنْ هِيَ فِي يَدِهِ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

দু’জন লোক একটা উটনী নিয়ে বিবাদ করে তারা প্রত্যেকেই বলেঃ ‘এটা আমার উটনী, আমার অধীনেই বাচ্চা প্রসব করেছে’- তাদের দাবির উপরে প্রত্যেকেই সাক্ষ্য প্রদান করে। রাসূলুল্লাহ (ﷺ) ঐ উটনীটা উপস্থিত সময়ে যার অধিকারে ছিল তার অনুকূলে ফায়সালা দিয়েছিলেন। [১৫২৩]

[১৫২৩] ইমাম মুলকিন তাঁর আল বাদরুল মুনীর ৯/৬৯৫ গ্রন্থে বলেন, এতে যায়েদ বিন নুআইম মুহাম্মাদ ইবনুল হাসান থেকে বর্ণনা করেছেন। তাকে এই হাদীস ছাড়া তার অন্য কোন সহীহ হাদীস জানা যায় না। ইবনুল কাত্তান তাঁর আল ওয়াহম আল ঈহাম ২/৫৫০ গ্রন্থে বলেন, এর মধ্যে যায়েদ বিন নুআইম নামক রাবী সম্পর্কে কিছু জানা যায় না, এছাড়া এর মধ্যে রয়েছে মুহাম্মাদ ইবনুল হাসান ও আবূ হানীফা। ইমাম যাহাবী মীযানুল ই’তিদাল ২/১০৬ গ্রন্থে হাদীসটিকে গরীব বলেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৪১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ব্যক্তি একটি উটনী নিয়ে বিবাদ করে। প্রত্যেকেই বলে, এটি তার উটনী এবং তার অধীনেই বাচ্চা প্রসব করেছে। তারা দুজনই নিজেদের দাবির পক্ষে সাক্ষ্যও হাজির করে। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উটনীটি যার হাতে বা অধিকারে ছিল, তার পক্ষে ফায়সালা দেন। এই ঘটনা বিচার-ফায়সালার একটি গুরুত্বপূর্ণ দিক দেখায়: যখন দুই পক্ষের দাবি ও সাক্ষ্য মুখোমুখি দাঁড়ায়, তখন বর্তমান দখল বা বাস্তব নিয়ন্ত্রণও বিবেচনায় আসতে পারে। হাদিসটি সম্পদ নিয়ে ঝগড়া না করা, সত্য দাবি করা এবং প্রমাণের গুরুত্ব বোঝায়। অন্যের হাতে থাকা সম্পদ দাবি করলে শুধু মুখের কথা নয়, শক্ত প্রমাণ দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ যার দখলে আছে, বিচারিক বিবেচনায় তা গুরুত্বপূর্ণ হতে পারে।
  • দুই পক্ষের সাক্ষ্য থাকলেও বাস্তব অবস্থা দেখা দরকার।
  • সম্পদ নিয়ে মিথ্যা দাবি করা থেকে বাঁচতে হবে।
  • বিবাদে সত্য, প্রমাণ ও সংযম জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন