১৪/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৪১৪ - মিথ্যা কসম ও দুনিয়ার স্বার্থ
দাবি এবং প্রমাণ - আসরের পর মিথ্যা শপথ করার কঠিন অপরাধ প্রসঙ্গ
মিথ্যা কসম ও দুনিয়ার স্বার্থ: তিন কঠিন সতর্কতা
বুলুগুল মারাম : ১৪১৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪১৪
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ, وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ, وَلَا يُزَكِّيهِمْ, وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلَاةِ, يَمْنَعُهُ مِنِ ابْنِ السَّبِيلِ; وَرَجُلٌ بَايَعَ رَجُلًا بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ, فَحَلَفَ لَهُ بِاللَّهِ: لَأَخَذَهَا بِكَذَا وَكَذَا, فَصَدَّقَهُ, وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ; وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لَا يُبَايِعُهُ إِلَّا لِلدُّنْيَا, فَإِنْ أَعْطَاهُ مِنْهَا وَفَى, وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا لَمْ يَفِ». مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন রকম লোকের সাথে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আল্লাহ তা’আলা কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।(এক) ঐ ব্যক্তি, যে জনশূন্য ময়দানে অতিরিক্ত পানির মালিক কিন্তু মুসাফিরকে তা থেকে পান করতে দেয় না।(দুই) সে ব্যক্তি যে আসরের পর অন্য লোকের কাছে দ্রব্য সামগ্রী বিক্রয় করতে গিয়ে এমন কসম খায় যে, আল্লাহর শপথ! এটার এত দাম হয়েছে। ক্রেতা সেটাকে সত্য বলে বিশ্বাস করে সে জিনিস কিনে নেয়। অথচ সে জিনিসের এত দাম হয়নি।(তিন) ঐ ব্যক্তি যে একমাত্র দুনিয়ার স্বার্থে ইমামের বায়’আত গ্রহণ করে। (বাদশাহ) ঐ লোকের মনের বাসনা পূর্ণ করলে সে তার বায়’আত পূর্ণ করে। আর যদি তা না হয়, তাহলে বায়’আত ভঙ্গ করে। [১৫২২]
[১৫২২] বুখারী ২৩৫৮, ২৩৬৯, ২৬৭২, ৭৪৪৬, মুসলিম ১০৮, তিরমিযী ১৫৯৫, ইবনু মাজাহ ২৮৭০, আহমাদ ৭৩৯৩, ৯৮৬৬।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৪১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন ধরনের মানুষের বিষয়ে কঠিন সতর্কতা দিয়েছেন। প্রথমজন অতিরিক্ত পানির মালিক, কিন্তু জনশূন্য ময়দানে মুসাফিরকে পানি পান করতে দেয় না। দ্বিতীয়জন আসরের পর পণ্য বিক্রির সময় আল্লাহর নামে মিথ্যা কসম করে বলে, পণ্যটির এত দাম হয়েছে; ক্রেতা বিশ্বাস করে কিনে নেয়, অথচ কথা সত্য নয়। তৃতীয়জন কেবল দুনিয়ার স্বার্থে ইমামের বায়আত করে; স্বার্থ পেলে থাকে, না পেলে ভেঙে দেয়। তিনটি অবস্থাতেই স্বার্থ, প্রতারণা ও মানুষের হক নষ্ট করার প্রবণতা আছে। হাদিসটি দয়া, সত্যবাদিতা, লেনদেনে সততা এবং অঙ্গীকার পালনের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রয়োজনে পানি আটকানো মানুষের কষ্টের কারণ হতে পারে।
- ব্যবসায় মিথ্যা কসম প্রতারণার অংশ।
- দুনিয়ার স্বার্থে অঙ্গীকার করা বিপজ্জনক।
- লেনদেন ও বায়আতে সত্যবাদিতা দরকার।
