১/৬১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৫০ - মিথ্যা কসমে অন্যের হক নষ্টের ভয়

মিথ্যা কসমের মাধ্যমে কোন মুসলিমের হাক তসরুফকারীর প্রতি জাহান্নামের হুমকী

মিথ্যা কসম দিয়ে অন্যের হক নষ্ট করার ভয়াবহতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫০

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، - قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ - عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ».

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কসমের মাধ্যমে কোন মুসলিমের হক বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! অতি সামান্য বস্তু হলেও? রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেনঃ আরাক (বাবলা গাছের মত এক ধরনের কাঁটাযুক্ত) গাছের ডাল হলেও এ শাস্তি দেয়া হবে।

[১] মুসলিমের হক নষ্ট করা পাপের কাজ। তদুপরি মিথ্যা কসম খেয়ে কারো হক নষ্ট করা মহাপাপ। যার শাস্তি জান্নাত হতে বঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করে। সে হক ছোট হোক আর বড়ই হোক। শাস্তি ভোগ করতেই হবে। কেননা সে ইসলামের হক উপলব্ধি করেনি এবং আল্লাহর নামের মর্যাদাও রক্ষা করেনি। ইমাম নাবাবী (রহঃ) বলেন, উপরোক্ত হাদীসের ব্যাখ্যা দুইভাবে করা যায়।ই.ফা. ২৫২; ই.সে. ২৬১

সহীহ মুসলিম হাদিস ২৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুব স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে, তার জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, জিনিসটি যদি খুব সামান্য হয়? নবীজি বললেন, আরাক গাছের একটি ডাল হলেও। এই কথায় বোঝা যায়, অন্যের হক নষ্ট করা জিনিসের দামের ওপর নির্ভর করে ছোট হয়ে যায় না। মিথ্যা কসম, অন্যের সম্পদ আত্মসাৎ, মুসলিমের হক নষ্ট—এসব বিষয় ইসলামে খুব গুরুতর। হাদিসটি আমাদের লেনদেন, জমি, টাকা, জিনিসপত্র বা যে কোনো দাবিতে সত্য বলার শিক্ষা দেয়। এখানে অতিরিক্ত আইনগত আলোচনা নয়; মূল কথা হলো, কসমকে সত্য ঢাকার অস্ত্র বানানো ভয়াবহ পাপের পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কসম দিয়ে কারো হক নেওয়া কঠিন গুনাহ।
  • সামান্য জিনিস হলেও অন্যের অধিকার নষ্ট করা হালকা বিষয় নয়।
  • কসমকে সত্যের বদলে অন্যায় দাবির হাতিয়ার বানানো যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন