১৬/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৪৫৯ - সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে নবীজির জবাব

কল্যাণ সাধন ও আত্মীয়তার হক্ব আদায়

কবীরা গুনাহ: শিরক, সন্তান হত্যা ও প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার

বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৫৯

وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ - ﷺ - أَيُّ الذَّنْبِ أَعْظَمُ? قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا, وَهُوَ خَلَقَكَ». قُلْتُ ثُمَّ أَيُّ? قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ قَالَ: «ثُمَّ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ». مُتَّفَقٌ عَلَيْهِ

‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলাম যে, কোন্‌ গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর জন্য অংশীদার দাঁড় করান। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এতো সত্যিই বড় গুনাহ। আমি বললাম, তারপর কোন গুনাহ? তিনি উত্তর দিলেন, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে, সে তোমার সঙ্গে আহার করবে। আমি আরয করলাম, এরপর কোন্‌টি? তিনি উত্তর দিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা। [১৫৭০]

[১৫৭০] বুখারী ৪৪৭৭, ৪৭৬১, ৬০০১, ৬৮১১, ৬৮৬১, ৭৫২০, মুসলিম ৮৬, তিরমিযী ৩১৮২, ৩১৮৩, নাসায়ী ৪০১৩, ৪০১৪, ৪০১৫, আবূ দাঊদ ২৩১০, আহমাদ ৩৬০১, ৪০৯১।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৪৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে কোন গুনাহ সবচেয়ে বড়। তিনি প্রথমে বলেন, আল্লাহর জন্য অংশীদার দাঁড় করানো, অথচ তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। এরপর জিজ্ঞেস করলে তিনি বলেন, সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সে খাবারে অংশ নেবে। তারপর তিনি বলেন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। এই হাদিসে তিনটি বড় পাপ স্পষ্টভাবে এসেছে। প্রথমটি তাওহীদের বিপরীত শিরক, দ্বিতীয়টি সন্তানের জীবন নেওয়ার ভয়াবহ অন্যায়, আর তৃতীয়টি প্রতিবেশীর অধিকার ও পারিবারিক পবিত্রতা ভঙ্গ করা। হাদিস আমাদের ঈমান, পরিবার, জীবন ও প্রতিবেশীর সম্মান সম্পর্কে গভীর সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ হিসেবে এসেছে।
  • দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা ভয়াবহ পাপ।
  • প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার গুরুতর অন্যায়।
  • ঈমান, জীবন ও প্রতিবেশীর সম্মান রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন