১৬/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৪৬৮ - হালাল-হারাম, সন্দেহজনক বিষয় ও অন্তরের গুরুত্ব
দুনিয়া বিমুখীতা ও পরহেযগারীতা
হালাল-হারাম ও অন্তরের শুদ্ধতা: সন্দেহজনক বিষয় থেকে বাঁচার শিক্ষা
বুলুগুল মারাম : ১৪৬৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৬৮
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - ﷺ - يَقُولُ - وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ: «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ, وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ, وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ, لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ, فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ, فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ, وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ, كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى, يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ, أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى, أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ, أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً, إِذَا صَلَحَتْ, صَلَحَ الْجَسَدُ كُلُّهُ, وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ, أَلَا وَهِيَ الْقَلْبُ». مُتَّفَقٌ عَلَيْهِ
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর দু’হাতের আঙ্গুলকে তাঁর কানের দিকে ঝুঁকিয়ে (ইঙ্গিত করে) বলেনঃ আমি আল্লাহর রাসূল (ﷺ) –কে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ্ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে।জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহ্রই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল অন্তর। [১৫৭৯]
[১৫৭৯] বুখারী ৫২, ২০৫১, মুসলিম ১৫৯৯, তিরমিযী ১২০৫, নাসায়ী ৪৪৫৩, ৫৭১০, আবূ দাঊদ ৩৩২৯, ইবনু মাজাহ ৩৯৮৪, আহমাদ ১৭৮৮, ১৭৯০৩, দারেমী ২৫৩১।
বুলুগুল মারাম হাদিস ১৪৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে হালাল, হারাম, সন্দেহজনক বিষয় এবং অন্তরের গুরুত্ব একসঙ্গে এসেছে। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কিন্তু মাঝখানে এমন কিছু সন্দেহজনক বিষয় থাকে, যা অনেকেই জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষার চেষ্টা করে। হাদিসে একটি রাখালের উদাহরণ দেওয়া হয়েছে, যে সংরক্ষিত এলাকার আশপাশে পশু চরালে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে তাঁর সংরক্ষিত এলাকা বলা হয়েছে। শেষে বলা হয়েছে, শরীরে একটি গোশতের টুকরো আছে—তা ঠিক হলে শরীর ঠিক হয়, আর তা খারাপ হলে শরীর খারাপ হয়; সেটি হলো অন্তর।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হালাল ও হারাম বিষয়ে সতর্ক থাকা দরকার।
- সন্দেহজনক বিষয় থেকে বাঁচা দ্বীন ও মর্যাদা রক্ষার উপায়।
- নিষিদ্ধ কাজের কাছাকাছি যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে।
- অন্তর ঠিক রাখা মানুষের কাজ ও আচরণে প্রভাব ফেলে।
