১৬/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫১২ - তাড়াহুড়া থেকে বাঁচার শিক্ষা

মন্দ চরিত্র সম্পর্কে ভীতি প্রদর্শন

তাড়াহুড়া সম্পর্কে হাদিস: কথা ও কাজে ভাবনার প্রয়োজন

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫১২

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «الْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ». أَخْرَجَهُ التِّرْمِذِيُّ, وَقَالَ: حَسَنٌ

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাড়াহুড়া অর্থাৎ চিন্তাভাবনা না করেই কথা বলা বা কাজ করা শয়তানের প্রভাব থেকে হয়। [১৬২১]

[১৬২১] হিলইয়াতুল আওলিয়া ৮/৭৮; শুআবুল ঈমান ৪/৮৯; মুসনাদ আবী ইয়া’লা ৭/২৪৭, হুসাইন সালিম আসাদ এর সনদকে দুর্বল বলেছেন। ইমাম তিরমিযী (২০১২) আবদুল মুহাইমিন বিন আব্বাস বিন সাহল বিন সা’দ আস সাঈদী এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। এর পূর্বে অতিরিক্ত রয়েছে (আরবী)। (ধীরস্থিরতা আল্লাহ্‌র পক্ষ থেকে)। অনুরূপভাবে ইবনু হাজার ইমাম তিরমিযী কর্তৃক হাদীসটিকে হাসান বলার কথা বলেছেন। আবদুর রহমান মুবারকপুরী তাঁর তুহফাতুল আহওয়াযী (৪/১২৯) গ্রন্থে বলেন, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন। কোন কোন মুদ্রণে “এ হাদীসটি গরীব” কথাটির উল্লেখ রয়েছে। কতিপয় মুহাদ্দিস আবদুল মুহাইমীন বিন আব্বাস বিন সাহলএর সমালোচনা করেছেন। স্মৃতিশক্তির দিক থেকে তাকে দুর্বল বলেছেন। ইমাম সুয়ূত্বী তাঁর আল জামেউস সগীর (৩০৮৮) গ্রন্থে হাদীসটিকে হাসান বলেছেন। তার আনাস বিন মালিক সূত্রে বর্ণিত একই হাদীস আল জামেউস সগীর (৩৩৯০) গ্রন্থে দুর্বল বলেছেন। শাইখ আলবানী আবার উক্ত আনাস বিন মালিকের হাদীসকে সহীহুল জামে (৩০১১) গ্রন্থে হাসান বলেছেন। তিনি সিলসিলা সহীহাহ (১৭৯৫) গ্রন্থে বলেন, এর সনদ হাসান এবং প্রত্যেক বর্ণনাকারীই বিশ্বস্ত। ইবনুল কীসরানী তাঁর দাখীরাতুল হুফফায (৩/১৬০৬) গ্রন্থে বলেন, এর সনদে ইবনু লাহিয়া নামক দুর্বল বর্ণনাকারী রয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, তাড়াহুড়া শাইতানের প্রভাব থেকে হয়। অনুবাদে ব্যাখ্যা করা হয়েছে, চিন্তাভাবনা না করেই কথা বলা বা কাজ করা এই তাড়াহুড়ার অন্তর্ভুক্ত। হাদিসের শিক্ষা হলো, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা দরকার। অনেক সময় দ্রুত রাগের জবাব দেওয়া, যাচাই না করে কথা বলা, না ভেবে সিদ্ধান্ত নেওয়া বা আবেগে কাজ করা পরে ক্ষতির কারণ হয়। ধীরস্থিরতা মানুষকে ভুল কমাতে সাহায্য করে। এই হাদিস আমাদের শেখায়, মুমিনের আচরণে ভারসাম্য থাকা উচিত। তাড়াহুড়া নয়, বরং বুঝে বলা, বুঝে করা এবং পরিণতি ভাবা—এসব ভালো চরিত্রের অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চিন্তা ছাড়া কথা বা কাজ করা থেকে সতর্ক থাকা দরকার।
  • তাড়াহুড়া ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে।
  • ধীরস্থিরতা ভালো চরিত্র গঠনে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন