১৬/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫১৬ - হাসানোর জন্য মিথ্যা বলার ভয়াবহতা

মন্দ চরিত্র সম্পর্কে ভীতি প্রদর্শন

হাসানোর জন্য মিথ্যা বলা সম্পর্কে হাদিস: রসিকতায়ও সত্যের গুরুত্ব

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫১৬

وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ: قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ, فَيَكْذِبُ; لِيَضْحَكَ بِهِ الْقَوْمُ, وَيْلٌ لَهُ, ثُمَّ وَيْلٌ لَهُ». أَخْرَجَهُ الثَّلَاثَةُ, وَإِسْنَادُهُ قَوِيٌّ

বাহয ইবনু হাকিম (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, চরম সর্বনাশ ঐ ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে থাকে, তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ। সনদটি শক্তিশালী। [১৬২৫]

[১৬২৫] তিরমিযী ২৩১৫, আবূ দাঊদ ৪৯৯০, আহমাদ ১৯৫১৯, ১৯৫৪২, দারেমী ২৭০২। হাদীসটিকে আলবানী, বিনবায, ইবনুল মুলকিন, আল মুনযিরী হাসান বলেছেন। ইমাম সুয়ূত্বী আল জামেউস সগীর (৯৬৪৮) গ্রন্থে একে সহীহ বলেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে চরম সতর্কতা এসেছে তাদের জন্য, যারা মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ। এর মানে হলো, মিথ্যাকে হালকা করে দেখা যায় না, এমনকি তা হাসি-ঠাট্টার জন্য হলেও। অনেক সময় মানুষ মজার গল্প বানায়, অতিরঞ্জন করে বা মানুষকে আনন্দ দিতে মিথ্যা বলে। কিন্তু হাদিসটি শেখায়, সত্যবাদিতা মুমিনের মৌলিক গুণ। হাস্যরস করা নিষিদ্ধ বলা হয়নি; বরং মিথ্যার ওপর হাস্যরস দাঁড় করানো থেকে সতর্ক করা হয়েছে। তাই রসিকতা, গল্প, বক্তব্য বা সামাজিক আলাপে সত্যের সীমা রক্ষা করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা গুরুতর সতর্কতার বিষয়।
  • রসিকতার মধ্যেও সত্যবাদিতা রক্ষা করা দরকার।
  • মিথ্যাকে ছোট বা হালকা পাপ মনে করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন