১৬/৫. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫১৯ - সত্যবাদিতার ফজিলত ও মিথ্যার ক্ষতি

উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান

সত্যবাদিতা সম্পর্কে হাদিস: সত্য নেকীর পথে, মিথ্যা পাপের পথে

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫১৯

عَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «عَلَيْكُمْ بِالصِّدْقِ, فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ, وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ, وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ, وَيَتَحَرَّى الصِّدْقَ, حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا, وَإِيَّاكُمْ وَالْكَذِبَ, فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ, وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ, وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ, وَيَتَحَرَّى الْكَذِبَ, حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا». مُتَّفَقٌ عَلَيْهِ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সত্যবাদিতাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে। কেননা, সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের উপর কায়িম থেকে সত্য কথা বলার চর্চা চালাতে থাকলে অবশেষে আল্লাহর দরবারে সিদ্দীক-এর দরজা লাভ করে। তোমরা মিথ্যা কথা বলা হতে দূরে থাক। কেননা, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহ্‌র কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। [১৬২৮]

[১৬২৮] বুখারী ৬০৯৪, মুসলিম ২৬০৬, ২৬০৭, তিরমিযী ১৯৭১, আবূ দাঊদ ৪৯৮৯, ইবনু মাজাহ ৪৬, আহমাদ ৩৬৩১, ৩৭১৯, ৩৮৩৫।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সত্যবাদিতা ও মিথ্যার ফল খুব স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সত্যকে আঁকড়ে ধরতে বলেছেন, কারণ সত্য নেকীর দিকে নেয় এবং নেকী জান্নাতের দিকে নিয়ে যায়। আবার মিথ্যা থেকে দূরে থাকতে বলেছেন, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। হাদিসে আরও বলা হয়েছে, মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দীক হিসেবে লেখা হয়; আর মিথ্যা বলতে বলতে মহামিথ্যাবাদী হিসেবে লেখা হয়। তাই সত্যবাদিতা শুধু একটি ভালো অভ্যাস নয়, বরং চরিত্র গঠনের ধারাবাহিক পথ। কথা, প্রতিশ্রুতি, ব্যবসা, সম্পর্ক—সব জায়গায় সত্য ধরে রাখা মুমিনের দায়িত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্যবাদিতা নেকীর পথে নিয়ে যায়।
  • মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যেতে পারে।
  • সত্য বলার নিয়মিত চর্চা মানুষের চরিত্রকে দৃঢ় করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন