১৬/৫. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫২১ - রাস্তার হক ও সামাজিক আদব

উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান

রাস্তার হক: পথের মজলিসে ইসলামী আদব

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫২১

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِقَالُوا: يَا رَسُولَ اللَّهِ! مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا; نَتَحَدَّثُ فِيهَا.قَالَ: «فَأَمَّا إِذَا أَبَيْتُمْ, فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ».قَالُوا: وَمَا حَقُّهُ?قَالَ: «غَضُّ الْبَصَرِ, وَكَفُّ الْأَذَى, وَرَدُّ السَّلَامِ, وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ, وَالنَّهْيُ عَنْ الْمُنْكَرِ». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বললঃ হে আল্লাহ্‌র রাসূল! আমাদের রাস্তায় বসা ব্যতীত গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। তখন তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ব্যতীত উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। তারা বলল, হে আল্লাহ্‌র রাসূল! রাস্তার হক কী? তিনি বললেন, তা হলো চক্ষু অবনত রাখা, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেয় এবং সৎকাজের নির্দেশ দেয়া আর অসৎকাজ থেকে নিষেধ করা। [১৬৩০]

[১৬৩০] বুখারী ২৪৬৫, ৬২২৯, মুসলিম ১২১১, ২১২১, ২১৬১, আবূ দাঊদ ৪৮১৫, আহমাদ ১০৯১৬, ১১০৪৪, ১১১৯২।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫২১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল শিক্ষা হলো রাস্তা বা জনসমাগমের জায়গা শুধু বসে গল্প করার স্থান নয়; সেখানে মানুষের অধিকার আছে। নবীজি প্রথমে রাস্তায় বসা থেকে বিরত থাকতে বলেছেন, কারণ পথ চলা মানুষের শান্তি, নিরাপত্তা ও সম্মান নষ্ট হতে পারে। কিন্তু সাহাবীরা জানালেন, কখনো কখনো তাদের সেখানে বসা দরকার হয়। তখন তিনি রাস্তার হক শিখিয়ে দিলেন। রাস্তার হক হলো চক্ষু অবনত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, সৎকাজের নির্দেশ দেওয়া এবং অসৎকাজ থেকে নিষেধ করা। তাই ইসলামে সামাজিক আদব শুধু মসজিদে সীমাবদ্ধ নয়; রাস্তা, বাজার, আড্ডা—সব জায়গায় ভদ্রতা ও দায়িত্ব দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাস্তায় বসলে পথচারীর সম্মান ও নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে।
  • চোখের হেফাজত ও কাউকে কষ্ট না দেওয়া পথের গুরুত্বপূর্ণ হক।
  • সালামের জবাব, ভালো কাজের কথা বলা এবং মন্দ কাজ থেকে সতর্ক করা সামাজিক দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন