২/১. অধ্যায়ঃ
সালাতের সময়সমূহ - সব সময় (বাইতুল্লাহ শরীফ) তাওয়াফ করা বৈধ
বুলুগুল মারাম : ১৬৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৬৭
وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «يَا بَنِي عَبْدِ مَنَافٍ, لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ [أَ] ونَهَارٍ». رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ حِبَّانَ
যুবাইর বিন মুত’ঈম (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, হে ‘আবদি মানাফ এর বংশধরগণ, তোমরা কাউকে এ বায়তুল্লাহ তাওয়াফ করতে এবং সালাত আদায় করতে নিষেধ করবে না যে কোন সময় যে কেউ তা করতে চায়। তিরমিয়ী ও ইবনু হিব্বান একে সহীহ বলেছেন।” [১৯৩]
[১৯৩] আবু দাউদ ১৮৯৪; নাসায়ী ১৮৪, ৫২৩; তিরমিয়ী ৮৬৮; ইবনু মাজাহ ১২৬৫; আহমাদ ৪/৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪; ইবনু হিব্বান ১৫৫২, ১৫৫৩, ১৫৫৪ । ইমাম তিরমিয়ী বলেন: হাদীসটি হাসান সহীহ।
