১/২. অধ্যায়ঃ
পাত্র - মৃত প্রাণীর চামড়া দাবাগাত করলে পবিত্র হয়
বুলুগুল মারাম : ১৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৮
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ». أَخْرَجَهُ مُسْلِمٌ. وَعِنْدَ الْأَرْبَعَةِ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “দাবাগাত (বিষেশ পন্থায় পাকানো) দিলে চামড়া পাক হয়ে যায়।" [২৬] আবূ দাঊদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহতে আছেঃ “যে কোন চামড়া দাবাগত করলে তা পবিত্র হয়।” [২৭]
[২৬] মুসলিম (৩৬৬) [২৭] নাসায়ী (৭৭৩); তিরমিযী (১৭২৮), ইবনু মাজাহ (৩৬০৯)। ইবনু আব্বাস জ্ঞ হতেও এ মর্মে একটি হাদীস বর্ণিত হয়েছে এবং পূর্বের হাদীসের মতো এটিও সহীহ। বিঃ দ্রঃ হাফেজ ইবনু হাজার - (আরবী) বলে ভুল করেছেন। কেননা ইমাম আবূ দাঊদ এ শব্দে হাদীস বর্ণনা করেননি। বরং আবূ দাঊদের শব্দ ইমাম মুসলিমের শব্দের ন্যায়।
