২/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২০৫ - সালাত
সালাতের শর্তসমূহ - সালাত বিশুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত
বুলুগুল মারাম : ২০৫
বুলুগুল মারামহাদিস নম্বর ২০৫
عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَنْصَرِفْ, وَلْيَتَوَضَّأْ, وَلْيُعِدْ الصَّلَاةَ». رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আলী ইবনু ত্বালক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতে বাতকর্ম করবে, (সালাত ছেড়ে) সরে গিয়ে ওজু করবে ও সালাত পুনরায় সালাত আদায় করবে। ইবনু হিব্বান একে সহীহ বলেছেন।” [২৩৮]
[২৩৮] যঈফ। আবু দাউদ ২০৫; নাসায়ী তাঁর ‘ইশরাতুন নিসায়’ (১৩৭-১৪০); তিরমিযী ১১৬৬ আহমাদ ১/৮৬। ইমাম আহমাদ একে মুসনাদে আলীর মুসনাদের অন্তর্ভুক্ত বলেছেন। তাঁর দাবী ভুল। এ বিষয়ে ইবনু কাসীর তাঁর তাফসীরে (১/৩৮৫) এবং ইবনু হিব্বান তাঁর সহীহ গ্রন্থে (২২৩৭) সতর্ক করেছেন। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: হাদীসটি যঈফ। কেননা, এর ভিত্তি মাজহুলের উপর। আর এই বর্ধিত অংশটুকু সহীহ, যেহেতু এর পক্ষে সমর্থক হাদীস রয়েছে। তৃতীয়ত: হাদীসটি ইবনু মাজাহ বর্ণনা করেননি। এটা ইবনু হাজারের ভুল। শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব তাঁর আল হাদীস (১/৩৬৪) গ্রন্থে এর সনদকে উত্তম বলেছেন। অপরপক্ষে ইমাম ইবনু কাসীর তাঁর ইরশাদুল ফাকীহ (১/১৫৩) গ্রন্থে বলেন, এর সনদে ইযতিয়াব সংঘটিত হয়েছে। ইবনুল কাত্তান বলেন, হাদীসটি বিশুদ্ধ নয়। (আল ওহম ওয়াল ইহাম ৫/১৯২) আলবানী দুর্বল বলেছেন; যঈফুল জামে ৬০৭, আবু দাউদ ২০৫, (যঈফ আবু দাউদ ১০০৫) ইবনু কাসীর বলেন, এ হাদীসে ইযতিয়াব সংঘটিত হয়েছে। (ইরশাদুল ফকীহ ১/১৫৩)
