২/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২০৭ - সালাত
সালাতের শর্তসমূহ - বালেগা মহিলা উড়না ব্যতীত সালাত আদায় করবে না।
বুলুগুল মারাম : ২০৭
বুলুগুল মারামহাদিস নম্বর ২০৭
وَ [عَنْ عَائِشَةَ - رضي الله عنها], عَنْ النَّبِيِّ - ﷺ - قَالَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ». رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। নবী (ﷺ) বলেছেন- হায়িযা (সাবালিকা) মেয়েদের ওড়না (মস্তকাবরণ) ব্যতীত আল্লাহ্ সালাত কবুল করবেন না। ইবনু খুযাইমাহ একে সহীহ্ বলেছেন। [২৪০]
২৪০] কেউ কেউ এর ত্রুটি বর্ণনা করলেও তা ক্ষতিকর নয়। আবু দাউদ ৬৪১; তিরমিযী ৩৭৭; ইবনু মাজাহ ৬৫৫; আহমাদ ৬/১৫০, ২১৮, ২৫৯; ইবনু খুযাইমাহ ৭৭৫
