২/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২১৬ - সালাত
সালাতের শর্তসমূহ - যে সকল স্থানে সালাত আদায় নিষিদ্ধ
বুলুগুল মারাম : ২১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ২১৬
وَعَنْ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا-[قَالَ]: نَهَى النَّبِيُّ - ﷺ - أَنْ يُصَلَّى فِي سَبْعِ مَوَاطِنَ: الْمَزْبَلَةِ, وَالْمَجْزَرَةِ, وَالْمَقْبَرَةِ, وَقَارِعَةِ الطَّرِيقِ, وَالْحَمَّامِ, وَمَعَاطِنِ الْإِبِلِ, وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللَّهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) সাতটি জায়গায় সালাত আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন-(১) ময়লা ফেলার স্থানে,(২) পশু যবহ করার স্থানে,(৩) কবরস্থানে,(৪) চলাচলের রাস্তায়,(৫) হাম্মামে (গোসল খানায়),(৬) উট বাঁধবার স্থানে,(৭) বাইতুল্লাহর ছাদের উপর।-তিরমিযী বর্ণনা করে একে য’ঈফ (দুর্বল) বলেছেন। [২৫০]
[২৫০] মুনকার। তিরমিযী ৩৪৬-৩৪৭ এ হাদীসে রয়েছে যায়েদ বিন জুবাইরাহ। তাকে ইমাম যাহাবী ওয়াহিন দুর্বল বলেছেন তালকীহুত তাহকীক ১/১২৪, ইমাম যায়লাঈ বলেন, তার দুর্বল হওয়ার ব্যাপারে সকলেই ঐক্যমত। (নাসবুর রায়াহ ২/৩২৩), ইবনু কাসীর বলেন, সে হচ্ছে মাতরূক (ইরশাদুল ফাকীহ ১/১১৩), ইবনু হাজার তাকে অত্যন্ত দুর্বল আখ্যায়িত করেছেন। এর সনদে ইবনু মাজেদ আব্দুল্লাহ বিন সালিহ ও আব্দুল্লাহ বিন উমার আল আমরী দুর্বল রাবী। (আত-তালখীসুল হাবীর ১/৩৫৩)
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
