২/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২১৯ - সালাত
সালাতের শর্তসমূহ - মোজাকে নাপাকী থেকে পবিত্র করার পদ্ধতি
বুলুগুল মারাম : ২১৯
বুলুগুল মারামহাদিস নম্বর ২১৯
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِذَا وَطِئَ أَحَدُكُمْ الْأَذَى بِخُفَّيْهِ فَطَهُورُهُمَا التُّرَابُ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ যদি কেউ তার চামড়ার মোজায় কোন নাপাক বস্তু পাড়ায় তবে ঐ মোজাদ্বয়ের পবিত্রতাকারী হচ্ছে মাটি। (অর্থাৎ মাটিতে ঘষে পাক ও সাফ করে নেবে)- ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [২৫৩]
[২৫৩] আবু দাউদ ৮৬৩; ইবনু হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন। হাদীসটির সনদ হাসান হলেও কয়েকটি সমর্থক হাদীস থাকার কারণে সহীহ হাদীসে পরিণত হয়েছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
