২/৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২৩৬ - সুতরা না পেলে রেখা টানা
সালাত আদায়কারী ব্যক্তির সুতরা বা আড় - কোন কিছু না থাকলে রেখা টেনে সুতরাহ দেয়া বৈধ
সুতরা না পেলে কী করবে: লাঠি বা রেখার বর্ণনা
বুলুগুল মারাম : ২৩৬
বুলুগুল মারামহাদিস নম্বর ২৩৬
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا, فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا, فَإِنْ لَمْ يَكُنْ فَلْيَخُطَّ خَطًّا, ثُمَّ لَا يَضُرُّهُ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ». أَخْرَجَهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَلَمْ يُصِبْ مَنْ زَعَمَ أَنَّهُ مُضْطَرِبٌ, بَلْ هُوَ حَسَنٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ সালাত আদায় করতে যাবে তখন যেন তার সম্মুখে কিছু স্থাপন করে, না পেলে লাঠি খাড়া করে দেয়, তাও যদি না হয় তাহলে একটা রেখা টেনে দিবে। এর ফলে সুত্রার বাইরে সামনে দিয়ে কেউ গেলে কোন ক্ষতি করতে পারবে না। আহমাদ, ইবনু মাজাহ। ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। যিনি এটিকে ‘মুযতারিব্’ (শব্দ বিন্যাসে ত্রুটি) বলে ধারণা করেছেন তিনি ভুল করেছেন। বরং হাদিসটি হাসান। [২৭১]
[২৭১] সনদে ইযতিরাব এবং কতক রাবীর সম্পর্কে অজ্ঞতার কারণে হাদিসটি যঈফ। হাদিসটিকে যারা যঈফ বলেছেন তাঁরা হচ্ছেনঃ সুফইয়ান বিন উয়ায়নাহ, শাফিয়ী, বাগাবী, ইরাকী এবং অন্যান্য আয়েম্মাগণ। হাদিসটিকে আহমাদ (২/২৪৯, ২৫৫, ২৬৬), ইবনু মাযাহ (৯৪৩); ইবনু হিব্বান (২৩৬১) বর্ণনা করেছেন। হাফেজ ইবনু হাজার হাদিসটিকে ইযতিরাব হওয়া অস্বীকার করেছেন। তবে হাদিসটিকে সুন্দর বলা যাবে না। কেননা, যদি আমরা ইযতিরাব না হওয়া মেনে নেই তবুও তাতে (আরবী) তথা অস্পষ্টতা থেকে যায়। আর হাফিয ইবনু হাজার নিজেই এর কতক রাবী সম্পর্কে অজ্ঞতার হুকুম দিয়েছেন। ইবনু হাজার আসকালানসী তাঁর তালখীসে (২/৪৭১) বলেন, ইমাম আহমাদ ইবনু মাদীনী সহীহ বলেছেন। সুফীয়ান বিন ওয়াইনাহ হাদিসটিকে দুর্বল বলে অভিহিত করেছেন। ইমাম যাহাবী মিযানুল ই’তিদাল গ্রন্থে (১/৪৭৫) ইমাম যাহাবী বলেন, হাদিসটি উযরী থেকে ইসমাঈল বিন ‘উমাইয়া এককভাবে বর্ণনা করেন এবং হাদিসটিতে ইযতিরাব সংঘটিত হয়েছে। তামামুল মিন্নাহ ৩০০, যয়ীফুল জামে’ ৫৬৯, ইবনু মাজাহ ৬৮৯ গ্রন্থত্রয়ে হাদিসটিকে দুর্বল আখ্যায়িত করা হয়েছে। তাদরীবুর রাবী (১/৪২৯) গ্রন্থে ইমাম সুয়ূতী বলেন, আলী ইসমাঈলকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে।
বুলুগুল মারাম হাদিস ২৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ সালাত আদায় করতে গেলে যেন তার সামনে কিছু স্থাপন করে। যদি কিছু না পায়, তাহলে লাঠি খাড়া করে। সেটাও না হলে একটি রেখা টেনে দেয়। এরপর সুতরার বাইরে সামনে দিয়ে কেউ গেলে তার ক্ষতি করতে পারবে না। বর্ণনায় আরও আছে, ইবনু হিব্বান একে সহীহ বলেছেন এবং হাদিসটি হাসান বলা হয়েছে। এখানে সালাতে সুতরা নেওয়ার কয়েকটি সহজ ধাপ এসেছে। প্রথমে কোনো বস্তু, না পেলে লাঠি, না হলে রেখা—এই ধারাবাহিকতা হাদিসের ভাষায় আছে। এর মূল শিক্ষা হলো, মুসল্লি যেন সালাতের সামনে একটি সীমা তৈরি করার চেষ্টা করে, যাতে একাগ্রতা ও আদব রক্ষা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সামনে কিছু স্থাপন করার নির্দেশ এসেছে।
- কিছু না পেলে লাঠি খাড়া করার কথা বলা হয়েছে।
- লাঠি না থাকলে রেখা টানার বর্ণনা আছে।
- সুতরা সালাতের একাগ্রতা ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক।
