২/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৩১৮ - শেষ তাশাহহুদের আশ্রয়ের দোয়া
সালাত সম্পাদনের পদ্ধতি - নবী (ﷺ)-এর প্রতি দরূদ পাঠ করার নিয়ম
শেষ তাশাহহুদের দোয়া: চার বিষয় থেকে আল্লাহর আশ্রয়
বুলুগুল মারাম : ৩১৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৩১৮
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ, يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ, وَمِنْ عَذَابِ الْقَبْرِ, وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ, وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْأَخِيرِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন যখন তোমাদের কেউ তাশাহ্হুদ পড়ে শেষ করবে তখন যেন চারটি জিনিস থেকে আল্লাহ্র নিকট পানাহ চায়- (তা হলো) উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন ‘আযাবি জাহান্নামা, ওয়া মিন ‘আযাবিল কাব্রি ওয়া মিন ফিত্নাতিল মাহয়া ওয়াল মামাতি, ওয়া মিন শার্রি ফিত্নাতিল মাসীহিদ-দাজ্জাল। অর্থঃ হে আল্লাহ্! আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি জাহান্নামের শাস্তি হতে, কবরের শাস্তি হতে, জীবন ও মরণের ফিত্না হতে এবং মাসীহ্ দাজ্জালের ফিত্না হতে। [৩৫৬] মুসলিমের বর্ণনায় আছেঃ “যখন তোমাদের কেউ শেষের বৈঠকের তাশাহ্হুদ শেষ করে” (তারপর উপরোক্ত দোয়াটি পড়বে)। [৩৫৭]
[৩৫৬] বুখারীর (হাঃ ১৩৭৭) বর্ণনায় রয়েছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’আ করতেন (আরবী) হে আল্লাহ্! আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি কবরের শাস্তি হতে, জাহান্নামের শাস্তি হতে, জীবন ও মরণের ফিত্না হতে এবং মাসীহ্ দাজ্জালের ফিত্না হতে।[৩৫৭] বুখারী ১৩৭৭ মুসলিম ৫৮৮, তিমিযী ৩৬০৪, নাসায়ী ১৩১০, ৫৫০৫, ৫৫০৬, ৫৫০৮, ৫৫০৯, আবূ দাঊদ ৯৮৩, ইবনু মাজাহ ৯০৯, আহমাদ ৭১৯৬, ৩৭২৮০, ১০৩৮৯, দারেমী ১৩৪৪
বুলুগুল মারাম হাদিস ৩১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ তাশাহহুদ শেষ করলে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সেই চারটি হলো জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসীহ দাজ্জালের ফিতনা। মুসলিমের আরেক বর্ণনায় শেষ বৈঠকের তাশাহহুদ শেষ করার কথা এসেছে। এই দোয়া সালাতের ভেতর বান্দার দুর্বলতা ও আল্লাহর আশ্রয়ের প্রয়োজনকে প্রকাশ করে। মানুষ দুনিয়ায় ফিতনার মুখে পড়ে, মৃত্যুর পরের অবস্থাও তার নিয়ন্ত্রণে নয়। তাই সালাতে শেষ তাশাহহুদের পর এই আশ্রয় প্রার্থনা গভীর অর্থ বহন করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাশাহহুদের পরে চারটি বিষয় থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে।
- জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া শেখানো হয়েছে।
- জীবন-মরণ ও দাজ্জালের ফিতনা থেকে রক্ষার দোয়া সালাতে পড়া হয়।
