১/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৩২ - ওজুর সঙ্গে মিসওয়াকের গুরুত্ব

উযূর বিবরণ - উযূর সময় মেসওয়াক করার বিধান

ওজুর সঙ্গে মিসওয়াকের গুরুত্ব ও শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৩২

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنْ رَسُولِ اللَّهِ - ﷺ - قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ وُضُوءٍ». أَخْرَجَهُ مَالِكٌ, وأَحْمَدُ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَة

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি (রাঃ) এর এরশাদ করেন, ‘আমি আমার উম্মাতের উপর কঠিন হওয়ার ধারণা না করতাম তবে প্রত্যেক ওজুর সঙ্গে মিসওয়াক করার আদেশ দিতাম। মালিক, আহমাদ ও নাসায়ী। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন, বুখারি এটিকে মুআল্লাক রূপে বর্ণনা করেছেন। (ইবনু খুযাইমাহ হাদীসটিকে সহীহ বলেছেন) [৪২]

[৪২] ইমাম বুখারি (ফাতহুল বারী ৪৫৮) দৃঢ়তার শব্দে হাদিসটিকে মু’আল্লাক হিসেবে বর্ণনা করেছেন, তাঁর বর্ণনায় (আরবী) শব্দের পরিবর্তে (আরবী) শব্দ রয়েছে। আহমাদ (২/৪৬০, ৫১৭); নাসায়ী তাঁর সুনানুল কুবরায় (২৯৮); ইবনু খুযাইমাহ (১৪০)। বুখারী মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে আরো বিভিন্ন শব্দ এবং সনদ রয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উম্মতের উপর কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে তিনি প্রত্যেক ওজুর সঙ্গে মিসওয়াকের আদেশ দিতেন। হাদিসটি মিসওয়াকের গুরুত্ব সুন্দরভাবে বুঝায়। এখানে একদিকে পরিচ্ছন্নতা আছে, অন্যদিকে উম্মতের প্রতি নবীজির সহজতা ও দয়া আছে। তিনি কাজটিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু উম্মতের কষ্টের কথাও বিবেচনা করেছেন। তাই মিসওয়াককে ছোট করে দেখা ঠিক নয়, আবার হাদিসের ভাষার বাইরে গিয়ে অতিরিক্ত বাধ্যতার ভাষাও ব্যবহার করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিসওয়াক ওজুর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছন্নতার আমল।
  • নবীজি উম্মতের কষ্টের বিষয় বিবেচনা করেছেন।
  • গুরুত্ব বোঝাতে শক্ত ভাষা এসেছে, তবে কষ্ট না দেওয়ার দিকও আছে।
  • ইবাদতে পরিচ্ছন্নতা ও সহজতা একসঙ্গে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন