২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - ফরয সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করার ফযীলত
বুলুগুল মারাম : ৩২৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৩২৬
وَعَنْ أَبِي أُمَامَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا الْمَوْتُ». رَوَاهُ النَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَوَزَادَ فِيهِ الطَّبَرَانِيُّ: وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে কেউ আয়াতুল কুর্সী প্রত্যেক ফরয সালাতের পরে পাঠ করলে তার মৃত্যুই তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে আছে। নাসায়ী; ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন। [৩৬৫] তাবারানী বৃদ্ধি করেছেনঃ এবং “কুল্হু আল্লাহু আহাদ”। [৩৬৬]
