২/৮. অধ্যায়ঃ
সাহ্উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সূরা সোয়াদ-এ তিলাওয়াতে সাজদার বিধান
বুলুগুল মারাম : ৩৪০
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৪০
وَعَنْ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: (ص) لَيْسَتْ مِنْ عَزَائِمِ السُّجُودِ, وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَسْجُدُ فِيهَا. رَوَاهُ الْبُخَارِيُّ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সূরাহ্ স-দ এর সিজদাহ্ অত্যাবশ্যক সিজদাহ্ সমূহের মধ্যে গণ্য নয়। তবে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আমি তা তিলাওয়াতের পর সিজদাহ্ করতে দেখেছি। (বুখারী) [৩৮১]
[৩৮১] বুখারী ১০৬৯, তিরমিযী ৫৭৭, নাসায়ী ৯৫৭, আবূ দাঊদ ১৪০৯, আহমাদ ২৫১৭, ৩৩৭৭, ৩৪২৬, দারেমী ১৪৬৭। বুখারীতে আরও রয়েছে যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ্ ওয়ান্-নাজ্ম তিলাওয়াতের পর সাজদাহ্ করেন এবং তাঁর সাথে সমস্ত মুসলিম, মুশরিক, জ্বিন ও ইনসান সবাই সাজদাহ্ করেছিল।
