২/৯. অধ্যায়ঃ
নফল সালাত-এর বিবরণ - ফজরের দু’রাক’আত সুন্নাতের পর শয়ন করার বিধান
বুলুগুল মারাম : ৩৬৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৬৫
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا صَلَّى أَحَدُكُمْ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ, فَلْيَضْطَجِعْ عَلَى جَنْبِهِ الْأَيْمَنِ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- তোমাদের কেউ যখন ফজরের ফরজ সালাতের পুর্বে দু’ রাক’আত সলাত আদায় করবে সে যেন ডান কাতে শয়ন করে। তিরমিযী একে সহীহ্ বলেছেন। [৪০৬]
[৪০৬] আবু দাউদ ১২৬১, তিরমিযী ৪২০, ইবনু মাজাহ ১১৯৯।
