২/৯. অধ্যায়ঃ
নফল সালাত-এর বিবরণ - বিতর সালাতে যা পড়তে হয়
বুলুগুল মারাম : ৩৮৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৮৪
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُوتِرُ بِـ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى)، وَ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ)، وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ). رَوَاهُ [ص: 113] أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ.وَزَادَ: وَلَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ
উবাই বিন কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতর সালাতে– “সাব্বি হিসমা রাব্বিকাল আ’লা” ও “ক্বুল ইয়া-আইয়্যুহাল কাফিরূন” এবং “ক্বুল হু ওয়াল্লাহু আহাদ্” (সূরা তিনটি পাঠ করতেন)। নাসায়ী “কেবল শেষ রাক’আতেই সালাম ফিরাতেন” এ কথাটি বৃদ্ধি করেছেন। [৪২৫]
[৪২৫] আবূ দাঊদ ১৪২৩, নাসায়ী ১৭২৯, ১৭৩০, ইবনু মাজাহ ১১৭১।
