২/৯. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৩৯০ - ফজর উঠলে রাতের সালাত শেষ
নফল সালাত-এর বিবরণ - বিতর (সালাতের) শেষ সময়
ফজর উদিত হওয়ার আগে বিতর সালাত আদায়ের গুরুত্ব
বুলুগুল মারাম : ৩৯০
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৯০
وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا-, عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «إِذَا طَلَعَ الْفَجْرُ فَقَدْ ذَهَبَ كُلُّ صَلَاةِ اللَّيْلِ وَالْوَتْرُ، فَأَوْتِرُوا قَبْلَ طُلُوعِ الْفَجْرِ». رَوَاهُ التِّرْمِذِيُّ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন- ফজর হয়ে গেলে রাতের সালাতের সময় শেষ হয়ে যায়। অতএব তোমরা ফজর উদিত হবার পূর্বেই বিতর সালাত আদায় করবে। [৪৩১]
[৪৩১] তিরমিযী ৪৬৯, নাসায়ী ১৬৬৬, ১৬৬৭, আবূ দাউদ ১২৯৫, ১৩২৬, ১৪২১, ইবনু মাজাহ ১১৭৪, ১১৭৫, আহমাদ ৪৫৫৭, ৪৮৩২, ৪৮৬৩, মুওয়াত্তা মালেক ২৬৯, ২৭৫, দারেমী ১৪৫৮, ইমাম বুখারি তাঁর ইলালুল কাবির (২৫৭) গ্রন্থে হাদিসটিকে মুনকার বলেছেন। আহমাদ শাকের ইবনু হাযামের আল মুহাল্লা গ্রন্থের তাহকীকে বলেন, এটি হচ্ছে ইবনু উমার কথা, যারা এটিকে রাসূলের বানী বানিয়েছেন তারা সন্দেহবশত অথবা ভুল করে এটি করেছেন। ইবনুল কীসরানী তাঁর দাখীরূতুল হুফফায (১/৩৩৫৮) গ্রন্থে বলেন, এর সনদে সুলাইমান বিন মূসা রয়েছেন যার সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার হাদীস মুনকার। শাইখ আলবানী যঈফুল জামে’ (৫৮৪) গ্রন্থে একে দুর্বল বলেছেন। তবে সহীহ তিরমিযী (৪৬৯) গ্রন্থে একে সহীহ বলেছেন। ইবনুল কাত্তান তাঁর আল ওয়াহাম ওয়াল ঈহাম (৪/৫৭৫) গ্রন্থে হাদীসটিকে হাসান বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ৩৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজর হয়ে গেলে রাতের সালাতের সময় শেষ হয়ে যায়। তাই ফজর উদিত হওয়ার আগে বিতর সালাত আদায় করতে বলা হয়েছে। এটি বিতর নামাজের সময় নিয়ে খুব স্পষ্ট শিক্ষা। রাতের সালাতের মধ্যে বিতর একটি গুরুত্বপূর্ণ সালাত, কিন্তু এর সময় রাতের মধ্যেই। তাই দেরি করতে করতে ফজরের সময় আসার আগে সতর্ক হওয়া দরকার। যারা রাতের ইবাদত করেন, তাদের জন্য এই হাদিস সময় ব্যবস্থাপনার শিক্ষা দেয়। হাদিসে অতিরিক্ত কোনো নিয়ম বলা হয়নি; শুধু বলা হয়েছে, ফজর উঠলে রাতের সালাত ও বিতরের সময় চলে যায়। তাই সময়ের মধ্যে আমল করা বুদ্ধিমানের কাজ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজর উদিত হলে রাতের সালাতের সময় শেষ হয়ে যায়।
- বিতর সালাত ফজরের আগে আদায় করতে বলা হয়েছে।
- রাতের ইবাদতে সময়ের হিসাব রাখা জরুরি।
