২/১০. অধ্যায়ঃ

জামা’আতে সালাত সম্পাদন ও ইমামতি - আযান শুনতে পায় এমন ব্যক্তির জামা’আতে উপস্থিতি ওয়াজিব

বুলুগুল মারামহাদিস নম্বর ৪০২

وَعَنْهُ قَالَ: أَتَى النَّبِيَّ - صلى الله عليه وسلم - رَجُلٌ أَعْمَى فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ, فَرَخَّصَ لَهُ, فَلَمَّا وَلَّى دَعَاهُ, فَقَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ?» قَالَ: نَعَمْ. قَالَ: «فَأَجِبْ». رَوَاهُ مُسْلِمٌ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

একজন অন্ধলোক (‘আবদুল্লাহ বিন উম্মু মাক্‌তুম) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বললেন - হে আল্লাহর রাসূল! মাসজিদে নিয়ে যাওয়ার মত আমার কোন লোক নেই । এটা শুনে তিনি তাকে (জামা'আতে হাজির হওয়া হতে) অব্যাহতি দিলেন । যখন লোকটি ফিরে গেল তখন তাকে ডেকে বললেন, তুমি কি সালাতের আযান শুনতে পাও ? লোকটি বললেন হ্যাঁ, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "তবে তুমি আযানে সাড়া দাও ।" (অর্থাৎ আযানের ডাকে জামা'আতে হাজির হও) । [৪৪৩]

[৪৪৩] মুসলিম ৬৫৩, নাসায়ী ৮৫০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন