২/১০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৪০৪ - ইমামকে পেলে আবার সালাত আদায়

জামা‘আতে সালাত সম্পাদন ও ইমামতি - ফরয সালাত আদায়ের পর মসজিদে প্রবেশ করলে তার বিধান

ঘরে সালাত পড়ার পর জামাআত পেলে কী করবে?

বুলুগুল মারামহাদিস নম্বর ৪০৪

وَعَنْ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ - رضي الله عنه: أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ - ﷺ - صَلَاةَ الصُّبْحِ, فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ - ﷺ - إِذَا هُوَ بِرَجُلَيْنِ لَمْ يُصَلِّيَا, فَدَعَا بِهِمَا, فَجِيءَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا, فَقَالَ لَهُمَا: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا?» قَالَا: قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا. قَالَ: «فَلَا تَفْعَلَا, إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمْ, ثُمَّ أَدْرَكْتُمْ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ, فَصَلِّيَا مَعَهُ, فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ».رَوَاهُ أَحْمَدُ, وَاللَّفْظُ لَهُ, وَالثَّلَاثَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ حِبَّانَ

ইয়াযিদ্‌ বিন আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে (মিনার খায়েফ নামক মসজিদে) ফজরের সালাত আদায় করেছিলেন যখন তিনি সালাত সমাধান করলেন তখন দেখলেন যে, দু'টি লোক (জামা'আতে) সালাত আদায় করে নাই। তাদের কে তিনি ডাকলেন। ফলে ঐ দু'জনকে যখন তাঁর নিকটে নিয়ে আসা হলো তাদের বাহুদ্বয়ের মাংসপেশী (ভয়ে) কাঁপছিল।তারপর তাদের তিনি বললেন, আমাদের সঙ্গে জামা'আতে সালাত পড়তে কিসে বাধা দিলো? তারা বললো আমরা আমাদের বাড়িতে সালাত সমাধান করেছিলাম। তিনি তাদের বললেন, এরূপ করবে না। যখন তোমরা বাড়িতে সালাত আদায় করার পর ইমামকে সালাত সমাধান করার পূর্বেই পাবে তখন তোমরা তার সঙ্গেও সালাত আদায় করবে। এ সালাত তোমার জন্য নফল বলে গণ্য হবে -"আহমাদ", শব্দ বিন্যাস তারই -আর তিন জনে। তিরমিযী ও ইবনু হিব্বান্‌ সহীহ্‌ বলেছেন। [৪৪৫]

[৪৪৫] তিরমিযী ২১৯, আবূ দাঊদ ৫৭৫, আহমাদ ১৭০২০

বুলুগুল মারাম হাদিস ৪০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুজন ব্যক্তি ঘরে সালাত আদায় করেছিল, তাই তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে জামাআতে দাঁড়ায়নি। নবীজি তাঁদের জিজ্ঞেস করেন, কী কারণে তাঁরা সঙ্গে সালাত পড়েনি। তাঁরা কারণ বললে তিনি বলেন, এমন করবে না। যখন ঘরে সালাত আদায় করার পরও ইমামকে সালাত শেষ করার আগে পাবে, তখন তার সঙ্গেও সালাত আদায় করবে; এটি তোমাদের জন্য নফল হবে। এই বর্ণনা জামাআতে সালাতের প্রতি সুন্দর আগ্রহ তৈরি করে। এখানে ফরজ পুনরায় ফরজ হিসেবে নয়, বরং নফল হিসেবে গণ্য হওয়ার কথা এসেছে। তাই মসজিদে ইমাম, জামাআত, ফজর সালাত এবং নফল সালাত—এসব বিষয়ে হাদিসটি খুব বাস্তব শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে সালাত পড়ে ফেললেও জামাআত পেলে অবহেলা করা উচিত নয়।
  • ইমামের সঙ্গে দ্বিতীয়বার পড়া নফল হিসেবে গণ্য হতে পারে।
  • নবীজি ভুল ধরিয়ে দিয়েছেন, কিন্তু সহজভাবে সমাধানও দিয়েছেন।
  • জামাআতের পরিবেশে অংশ নেওয়া ভালো আমলের সুযোগ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন