২/১০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪১৪ - কাতার সোজা করার নির্দেশ
জামা‘আতে সালাত সম্পাদন ও ইমামতি - কাতার সোজা করার নির্দেশ এবং এর পদ্ধতি
কাতার সোজা করা: কাঁধ মিলিয়ে জামাআতের শৃঙ্খলা
বুলুগুল মারাম : ৪১৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪১৪
وَعَنْ أَنَسٍ, عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «رُصُّوا صُفُوفَكُمْ, وَقَارِبُوا بَيْنَهَا, وَحَاذُوا بِالْأَعْنَاقِ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন, নবী (ﷺ) বলেছেন- তোমাদের কাতার গুলোকে খুব ভালভাবে একে অপরের সাথে মিশিয়ে নাও এবং এক কাতারকে অন্য কাতারের কাছাকাছি করো এবং কাঁধগুলোকে পরস্পরের বরাবর রাখ। ইবনু হিব্বান সহীহ বলেছেন। [৪৫৫]
[৪৫৫] আবূ দাঊদ ৬৬৭, ৬৬৮, ৬৬৯, বুখারী ৭২৩, ৭১৮, মুসলিম ৪৩৩, নাসায়ী ৮১৪, ৮১৫, ৮৪৫, ইবনু মাজাহ ৯৯৩, আহমাদ ১২৪৭৩, ১৩২৫২, ১৩৩৬৬, দারেমী ১২৬৩। এই হাদীসে ওয়ালীদ বিন বুকাইর আবূ জান্নাব নামক কবি রয়েছে। ইমাম দারাকুতনি তবে মাতরূক বলেছেন। আরেক জন রয়েছে যার নাম আবদুল্লাহ বিন মুহম্মাদ আল আদারী নামক দুর্বল রাবী রয়েছে। তাকে ইবিনুল তাফে দুর্বল আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী তাকে দুর্বল আখ্যায়িত করেছেন। আবূ হাতিম আর রাযী ও অনুরূপ বলেছেন। দুরাকুতনী ও তাকে মাতরূক হিসাবে চিহ্নিত করেছেন। আরেক জন রাবী আছে (আরবী) বলেন তার হাদীস পরিত্যজ্য। ইমাম আহমাদ বিন হাম্বাল ও ইয়াহইয়া ইবনু মাঈন তারা বলেন, তিনি শক্তিশালী রাবীদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং হাদীস শাস্ত্রের মানদন্ডে হাদীসটি (আরবী)। হাদীসটি ইবনু মাজাতে এককভাবে বর্ণিত হয়েছে। ইবনু হিবাবানের বর্ণনায় (আরবী) এর স্থলে (আরবী)শব্দ ব্যবহার করা হয়েছে। এবং সকলেই (আবূ দাঊদ, নাসাঈ, ইবনু হিব্বান) আরো বৃদ্ধি করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (আরবী) সেই সত্ত্বার শপথ যাঁর হাতে আমার প্রাণ! নিশ্চয় আমি শায়ত্বানকে কাতারের ফাঁক দিয়ে প্রবেশ করতে দেখছি, তাকে একটি ছোট কালো ছাগলের ন্যায় মনে হচ্ছিল।
বুলুগুল মারাম হাদিস ৪১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাতারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া, এক কাতারকে অন্য কাতারের কাছাকাছি করা এবং কাঁধগুলো পরস্পরের বরাবর রাখার নির্দেশ দিয়েছেন। জামাআতে সালাতের কাতার শুধু বাহ্যিক সাজ নয়; এটি সালাতের শৃঙ্খলা ও একতার প্রকাশ। যখন মুসল্লিরা ফাঁক না রেখে, কাঁধ বরাবর রেখে দাঁড়ায়, তখন জামাআতের সৌন্দর্য বজায় থাকে। হাদিসে কাতার সোজা করা, কাতার কাছাকাছি রাখা এবং কাঁধ মিলানোর বিষয়গুলো সরাসরি এসেছে। তাই মসজিদে দাঁড়ানোর সময় নিজের অবস্থান, পাশের মানুষের সঙ্গে ফাঁক এবং সারির মিল ঠিক রাখা দরকার। এতে জামাআতে সালাত আরও সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাতার সোজা করা জামাআতের গুরুত্বপূর্ণ আদব।
- কাঁধগুলো বরাবর রাখার নির্দেশ এসেছে।
- কাতারের ফাঁক কমিয়ে কাছাকাছি দাঁড়ানো উচিত।
- সালাতের শৃঙ্খলা ছোট ছোট কাজের মাধ্যমেও প্রকাশ পায়।
