১/৪. অধ্যায়ঃ
উযূর বিবরণ - সকল বিষয় বিশেষ করে উযূ ডান দিক থেকে শুরু করার বিধান
বুলুগুল মারাম : ৪৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৪
وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ, وَتَرَجُّلِهِ, وَطُهُورِهُ, وَفِي شَأْنِهِ كُلِّهِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জুতা পরিধান করা, চুল আচঁড়ানো, ওজু সহ সকল ভাল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।’ [৫৭]
[৫৭] বুখারি (৬৮)। মুসলিম (৬৭, ২৬৮) মাসরুকের সুত্রে আয়িশাহ (রাঃ) হতে।
