২/১১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৪৪১ - সফরে কসর সালাত ও ইস্তিগফারের শিক্ষা

মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - সফরে সালাত পূর্ণ করার চেয়ে ক্বসর করা উত্তম

সফরে কসর সালাত ও ইস্তিগফারের গুরুত্বপূর্ণ শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৪৪১

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «خَيْرُ أُمَّتِي الَّذِينَ إِذَا أَسَاءُوا اسْتَغْفَرُوا, وَإِذَا سَافَرُوا قَصَرُوا وَأَفْطَرُوا». أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي «الْأَوْسَطِ» بِإِسْنَادٍ ضَعِيفٍوَهُوَ فِي مُرْسَلِ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عِنْدَ الْبَيْهَقِيِّ مُخْتَصَرٌ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন-আমার উম্মাতের মধ্যে উত্তম তারাই যারা মন্দ কাজ করে ফেললে ক্ষমা প্রার্থনা করে। আর যখন সফর করে তখন সালাত ক্বসর করে ও রোযা মুক্ত অবস্থায় থাকে। -ত্ববারানী এটি আওসাত নামক গ্রন্থে দুর্বল সানাদে বর্ণনা করেছেন এবং সাঈদ বিন মুসাইয়্যিবের মুরসাল হাদীসরূপে বাইহাকীতে এটা সংক্ষিপ্তাকারে সঙ্কলিত হয়েছে।[৪৮১]

[৪৮১] সহীহুল জামে ২৯০১, সিলসিলা যয়ীফা ৩৫৭১, গ্রন্থ দ্বয়ে আলবানী হাদীসটিকে দুর্বল আখ্যায়িত করেছেন। শরহ বুলুগুল মারাম (২/১৩৫) গ্রন্থে ইবনু উসাইমিন বলেন, হাদীসটি দুর্বল তবে এর অর্থ সহীহ। আল জামিউস স্বগীর (১৪৬২) গ্রন্থে সুয়ূতী, ও সবুলুস সালাম (২/৭০) গ্রন্থে সানয়ানী, হাদীসটিকে যয়ীফ বলেছেন। মাজমাউয যাওয়াওদ (২/১৬০) গ্রন্থে ইমাম হায়সামী বলেন এই হাদীসে ইবনু লাহিয়া সে বিতর্কিত। মাত্তাফে কাতুল খবর আল খবর (২/৪৬) গ্রন্থে ও ইবনু হাজার আসকালানী উক্ত রাবীকে বিতর্কিত হিসেবে চিহ্নিত করেছেন। তবে তিনি বলেন আমি এর শাহিদ মারাসিলে সাইদ বিন মুসাইয়িবে পেয়েছি।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৪৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মতের উত্তম লোকদের কিছু গুণ বলেছেন। তারা মন্দ কাজ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থাৎ ভুল হয়ে গেলে সেটিকে হালকা ভাবে না নিয়ে ইস্তিগফার করে। হাদিসে আরও এসেছে, তারা সফরে গেলে সালাত কসর করে এবং রোজা না রেখে ছাড় গ্রহণ করে। এখানে সফরে কসর সালাত ও সফরে রোজার ছাড়ের বিষয়টি সহজভাবে বোঝানো হয়েছে। তবে বর্ণনার শেষে বলা হয়েছে, ত্ববারানী এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন এবং বাইহাকীতে মুরসালভাবে এসেছে। তাই এই হাদিসের বক্তব্য আলোচনা করার সময় সনদের অবস্থাও মনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মুমিনের ভালো গুণ।
  • সফরে সালাত কসর করার বিষয়টি এই বর্ণনায় এসেছে।
  • সফরে রোজার ছাড় গ্রহণের কথাও হাদিসে উল্লেখ আছে।
  • বর্ণনার সনদ দুর্বল বলা হয়েছে, তাই বক্তব্য পেশে সতর্ক থাকা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন