২/১২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৬৪ - সালাত
জুমু‘আর সালাত - জুমু‘আর দিনে একটি সময়ে দু‘আ কবুল করা হয়
বুলুগুল মারাম : ৪৬৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬৪
وَعَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - ﷺ - يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ». رَوَاهُ مُسْلِمٌ, وَرَجَّحَ الدَّارَقُطْنِيُّ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي بُرْدَةَ
আবূ বুরদাহ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ
: আমি রাসূলুল্লাহ (ﷺ) –কে বলতে শুনেছি দোয়া কবুল হবার উক্ত সময়টি হচ্ছে খুতবার জন্য ইমামের মিম্বারে বসার সময় হতে সালাত সমাপ্ত হওয়া পর্যন্ত। দারাকুৎনী এটাকে আবূ বুরদাহর নিজস্ব কথা বলে অভিমত ব্যক্ত করেছেন। [৫০২]
[৫০২] মুসলিম ৮৫৩, আবূ দাঊদ ১০৪৯ সুরুলুস সালাম (২/৮৭) ইমাম সনয়ানী বলেন, হাদীসটি এযতিরাব ও এনকেতার দোষে দুষ্ট। যযীফুল জামে (৬১৩) যয়ীফ আত-তারগীব (৪২৮) আবূ দাঊদ ১০৪৯ গ্রন্থদ্বয়ে আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন। হাশীয়া বুলুগুল মারাম (৩০৮) গ্রন্থে বিন বায বলেন, অধিকাংশ রাবীগণ আবূ বুরদা থেকে মাওকুফ হিসেবে বর্ণনা করেছে। মারফু হিসেবে শুধু মাখরামা বিন বুকাইর তার পিতা থেকে বর্ণনা করেছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
