২/১২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৬৬ - সালাত
জুমু‘আর সালাত - জুমু‘আর দিনে একটি সময়ে দু‘আ কবুল করা হয়
বুলুগুল মারাম : ৪৬৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬৬
وَجَابِرِ عِنْدَ أَبِي دَاوُدَ, وَالنَّسَائِيِّ: أَنَّهَا مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِوَقَدِ اخْتُلَفَ فِيهَا عَلَى أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ قَوْلًا, أَمْلَيْتُهَا فِي شَرْحِ الْبُخَارِيِّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ত সময়টি হচ্ছে আসরের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত। এ সময়ের ব্যাপারে চল্লিশটিরও অধিক কওল (অভিমত) ব্যক্ত করা হয়েছে। বুখারীর টীকায় আমি এগুলো লিপিবদ্ধ করেছি। [৫০৪]
[৫০৩] জাবির (রাঃ) এর হাদীস- রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জুমার দিন বার ঘণ্টা। এর মধ্যে কোন মুসলমান বান্দা আল্লাহর কাছে কোন কিছু চায় তবে তিনি নিজেই তা দেন। তাই তোমরা আসরের পর তা অন্বেষণ কর।[৫০৪] নাসায়ী ১৩৮৯, আবূ দাউদ ১০৪৮, ইবনু মাজাহ ১১৩৯
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
