২/১২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৬৯ - সালাত
জুমু‘আর সালাত - জুমু‘আর খুতবাতে কুরআন পাঠ ও নসীহত করা বৈধ
বুলুগুল মারাম : ৪৬৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬৯
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ - ﷺ - كَانَ فِي الْخُطْبَةِ يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ, وَيُذَكِّرُ النَّاسَ. رَوَاهُ أَبُو دَاوُدَوَأَصْلُهُ فِي مُسْلِمٍ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) খুতবাতে কোরআন হতে আয়াত পাঠ করে জনগণকে নসীহত করতেন। আবূ দাঊদ আর মুসলিমে এর মূল বক্তব্য রয়েছে। [৫০৭]
[৫০৭] মুসলিম ৮৬২, ৮৬৬; তিরমিযী ৫০৭; আবূ দাঊদ ১০৯৩, ১০৯৪, ১১০৭; নাসাঈ ১৪১৫, ১৪১৭, ১৪১৮; ইবনু মাজাহ ১১০৫, ১১০৬; আবূ দাঊদ ২০২৮৯। মুসলিমের শব্দ হচ্ছে (আরবী) জাবির বিন সামুরাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সাথে একাধিক জুমু‘আ আদায় করেছি। এতে তাঁর খুতবা ছিল মধ্যম এবং নামাজ ও ছিল মধ্যম।
