২/১৭. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৫৩৩ - নবীজির জুব্বা ও সামান্য দিবাজ

যে কাপড়ে সামান্য পরিমাণ রেশমী রয়েছে তা পরিধান করা বৈধ

নবীজির জুব্বা: সামান্য দিবাজ, জুমু‘আ ও প্রতিনিধি দলের বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ৫৩৩

وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهَا أَخْرَجَتْ جُبَّةَ رَسُولِ اللَّهِ - ﷺ - مَكْفُوفَةَ الْجَيْبِ وَالْكُمَّيْنِ وَالْفَرْجَيْنِ, بِالدِّيبَاجِ. رَوَاهُ أَبُو دَاوُدَوَأَصْلُهُ فِي «مُسْلِمٍ»، وَزَادَ: كَانَتْ عِنْدَ عَائِشَةَ حَتَّى قُبِضَتْ, فَقَبَضْتُهَا, وَكَانَ النَّبِيُّ - ﷺ - يَلْبَسُهَا, فَنَحْنُ نَغْسِلُهَا لِلْمَرْضَى نَسْتَشْفِي بِهَاوَزَادَ الْبُخَارِيُّ فِي «الْأَدَبِ الْمُفْرَدِ». وَكَانَ يَلْبَسُهَا لِلْوَفْدِ وَالْجُمُعَةِ

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর একটি জুব্বা (লম্বা জামা) বের করে দিলেন, যার সামনের দিক, দু আস্তিন, নিচের অংশে দিবাজ (মোটা রেশমের সঞ্জার) লাগান ছিল – আবু দাউদ। মূল বক্তব্য মুসলিমে রয়েছে। মুসলিমের অতিরিক্ত বর্ণনায় আছেঃ এটা ‘আয়িশাহ (রাঃ) এর নিকট তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিল। তারপর আমি (আসমা) সেটি হস্তগত করলাম। ঐটি নবী (ﷺ) পরতেন। ফলে আমরা সেটি ধুয়ে (তার পানি) আমাদের রুগ্ন ব্যক্তিদের আরোগ্য কামনা করতাম। বুখারী স্বীয় আদাবুল মুফরাদ নামক গ্রন্থে অতিরিক্ত বর্ণনা করেনঃ নবী (ﷺ) কোন প্রতিনিধি দল এলে ও জুমু‘আয় এটা পরিধান করতেন। [৫৭০]

[৫৭০] আবু দাউদ ৪০৫৪, আহমাদ ২৬৪০২।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৫৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের একটি জুব্বা বের করে দেখান। জুব্বাটির সামনের অংশ, দুই আস্তিন ও নিচের অংশে দিবাজ লাগানো ছিল। বর্ণনায় আরও এসেছে, এটি ‘আয়িশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল, পরে আসমা তা পান। নবীজি এটি পরতেন; রোগীর জন্য তা ধুয়ে তার পানি দিয়ে আরোগ্য কামনা করা হতো। আরেক বর্ণনায় আছে, প্রতিনিধি দল এলে ও জুমু‘আয় তিনি এটি পরতেন। এই হাদিসে পোশাকের নির্দিষ্ট বিবরণ, নবীজির জুব্বা এবং সামান্য রেশমী সজ্জার কথা এসেছে—এগুলো আলাদা না করে একসঙ্গে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির জুব্বায় নির্দিষ্ট স্থানে দিবাজ লাগানো ছিল।
  • জুমু‘আ ও প্রতিনিধি দলের সময় জুব্বা পরার বর্ণনা এসেছে।
  • সাহাবীরা নবীজির ব্যবহৃত জিনিস যত্নে রাখতেন।
  • হাদিসের বর্ণনা অনুযায়ী সামান্য সজ্জা ও সম্পূর্ণ রেশমী পোশাক আলাদা বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন