৩/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৫৫৮ - জানাযা
অনুস্থিত ব্যক্তির জানাযার বিধান ও তার পদ্ধতি
বুলুগুল মারাম : ৫৫৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৫৮
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - ﷺ - نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ, وَخَرَجَ بِهِمْ مِنَ الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ, وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রাসূল (ﷺ) তাঁর মৃত্যুর খবর দেন এবং জানাযার স্থানে গিয়ে লোকেদের কাতারবন্দী করে চার তাকবির আদায় করলেন। [৫৯৫]
[৫৯৫] বুখারী ১২১৮, ১২২৮, ১২২৩, ১২৪৫ মুসলিম ৯৫১, তিরমিযী ১০২২, নাসায়ী ১৮৭৯. ১৯৭২, ১৯৮০, আবূ দাঊদ ২২০৪, ইবনু মাজাহ ১৫৩৪, আহমাদ ৭১০৭, ৭২৪১, ৭৭২৮, মুওয়াত্তা মালেক ৫৩০।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
